রাজ্য বিধানসভার PAC’র Chairman হচ্ছেন সুমন কাঞ্জিলাল

রাজ্য বিধানসভার Public Accounts Committee বা PAC’র Chairman পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তাঁর জায়গায় আসছেন সুমন কাঞ্জিলাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিকে(Bengal BJP) আবারও ধাক্কা খেতে হতে চলেছে। রাজ্য বিধানসভার(West Bengal State Legislative Assembly) Public Accounts Committee বা PAC’র Chairman পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। তিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে জয়ী হলেও পরে তৃণমূলে চলে আসেন এবং রাজ্যের শাসক দল তাঁকে রাজ্য বিধানসভার PAC’র Chairman পদ প্রদানও করে। কিন্তু তিনি এখন তৃণমূলের টিকিটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। আর সেই কারণেই PAC’র Chairman পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সেই পদে উত্তরবঙ্গেরই আরও এক বিজেপি বিধায়ককে বসাতে চলেছে তৃণমূল(TMC)। সেই ব্যক্তি হলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল(Suman Kanjilal)। তিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচিত হলেও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জার্সি বদলে তৃণমূলে চলে আসেন। এবার তাঁকেই রাজ্য বিধানসভার Public Accounts Committee বা PAC’র Chairman করতে চলেছে তৃণমূল।

এ দেশের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাজ্য বিধানসভা বা লোকসভার Public Accounts Committee’র Chairman পদ বিরোধীরা পায়। কিন্তু দেশের সংবিধানে একাথা কোথাও বলা নেই যে সব সময় সেই পদ বিরোধীদেরই কাউকে দিতে হবে। বাংলার বুকে এই পদ ঘিরে বিরোধিতার সুত্রপাত ঘটে একুশের বিধানসভা নির্বাচনের পরে। একুশের ভোটে মুকুল রায় বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হলেও পরে জার্সি বদলে তৃণমূলে ফিরে আসেন। রাজ্যের শাসক দল তাঁকেই PAC’র Chairman বানিয়ে দিয়েছিল। রাজ্যের দাবি ছিল, মুকুল বিজেপি বিধায়কই রয়েছেন। তিনি দলবদল করেননি। সেই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তর মামলা-মোকদ্দমা করলেও খুব একটা লাভ করে উঠতে পারেননি। পরে মুকুল অসুস্থ হয়ে পড়লে সেই পদে বসানো হয় কৃষ্ণ কল্যাণীকে। তিনিও দলবদলে ততদিনে চলে এসেছেন তৃণমূলে। যদিও খাতায় কলমে তিনি আজও বিজেপি বিধায়কই রয়েছেন।

এবার কৃষ্ণ কল্যানী রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন। নির্বাচনে জয়ী হলে তাঁকে বিধায়ক পদ ছাড়তেই হবে। তবে তিনি নির্বাচনে অবতীর্ণ হওয়ার আগেই PAC’র Chairman পদ থেকে ইস্তফা দেন। এবার সেই পদে আনা হচ্ছে সুমন কাঞ্জিলালকে। সুমনও কৃষ্ণ কল্যাণীর মতো তৃণমূলে চলে এলেও খাতায় কলমে এখনও বিজেপি বিধায়কই রয়েছেন। তাই রীতি মানার সঙ্গে সঙ্গে এই পদ তৃণমূল নিজেদের অনুকূলেই রেখে দিচ্ছে। জানা গিয়েছে, যেহেতু ১৯ এপ্রিল উত্তরবঙ্গের ৩টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে এবং তার মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটিও আছে, তাই সুমন জানিয়েছেন তিনি ১৯ এপ্রিলের পরে রাজ্য বিধানসভার PAC’র Chairman পদের দায়িত্ব নেবেন।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের