দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভিআইপি নয়, এবার রথের রশিতে হাত দেবেন সাধারণ ভক্তদের জন্যও। দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে ঘিরে বড় সিদ্ধান্ত প্রশাসনের। গত  বছরের বিতর্কের পর এবার রথের রশি টানার সুযোগ পাচ্ছেন সকলেই।

প্রশাসনিক সূত্রের খবর, ভিআইপি সংস্কৃতির বদলে ভক্তদের অংশগ্রহণকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই রথযাত্রার প্রস্তুতিতে একাধিক বদল আনা হয়েছে। গত বছর রথের রশি টানার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের ঘনিষ্ঠ কয়েকজন অতিথি। সাধারণ ভক্তদের রশি স্পর্শ করারও সুযোগ মেলেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার সেই বিতর্কের পুনরাবৃত্তি এড়াতেই প্রশাসনের এই উদ্যোগ। ইতিমধ্যেই শুরু হয়েছে রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। গত ২৯ জুন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। এখন চলছে তিনটি রথের সংস্কার ও নিরাপত্তা পরীক্ষা। বৃহস্পতিবার মূল মন্দিরের উত্তর দিকে রাখা তিনটি রথের মহড়া হবে। উপস্থিত থাকবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পুরীর মতো প্রতি বছর দিঘায় নতুন রথ তৈরি হয় না। তবে এবছর তিনটি রথ নতুন করে রং করা হয়েছে। রথের কাঠামো, চাকা ও অন্যান্য অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। রথযাত্রাকে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগমের কথা মাথায় রেখে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুনঃ বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, রথযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি রয়েছে। অন্যদিকে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, আগের ভিআইপি-কেন্দ্রিক সংস্কৃতি ভেঙে এ বার সাধারণ ভক্তদের রথের রশি স্পর্শ করার সুযোগ করে দেওয়াই তাঁদের লক্ষ্য।  

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের