স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিল দক্ষিণরায়, তারপর যা ঘটল….জানলে চমকে উঠবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক বাঘ হানার ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল উপকূলবর্তী গ্রামাঞ্চলে। স্ত্রীর চোখের সামনেই স্বামীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। মুহূর্তের মধ্যে সব শেষ। পরে মৎস্যজীবীদের সহায়তায় জঙ্গলের ভেতর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকস্তব্ধ পাথরপ্রতিমা এলাকা।

নিহত মৎস্যজীবীর নাম জীবন ভক্তা, বয়স প্রায় ৩৬ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনির বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, মাত্র দু’সপ্তাহে আগেই একই অঞ্চলের আর এক মৎস্যজীবী বনু ভক্তা বাঘের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন। কিন্তু এবার আর রক্ষা হল না জীবনের।

আরও পড়ুন: আর দেখা যাবে না বলিউড তারকাদের বিজ্ঞাপন, বাসের ভোল বদলাতে কড়া পদক্ষেপ NBSTC-র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনি এলাকা থেকে ১০-১১ জনের একটি মৎস্যজীবীর দল নৌকায় করে সুন্দরবনের কলস দ্বীপ সংলগ্ন পশ্চিম বাদায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কাজের সুবিধার জন্য তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গল লাগোয়া এলাকায় কাঁকড়া ধরছিলেন। জীবন ভক্তা ও তাঁর স্ত্রী দুর্গা ভক্তাও একই দলে কাজ করছিলেন।

হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। কোনওরকম সতর্কবার্তা দেওয়ার সুযোগ না দিয়েই বাঘটি জীবন ভক্তাকে মুখে তুলে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। স্ত্রীর সামনে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের মৎস্যজীবীরা ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের ভেতর থেকে জীবনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় এবং নৌকায় করে পাথরপ্রতিমা ঘাটে নিয়ে আসা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নিহত মৎস্যজীবীর পরিবার সকলের কাছে ক্ষতিপূরণ ও সহায়তার আবেদন জানিয়েছে। বারবার বাঘ হানার ঘটনায় সুন্দরবনের মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠে গেল।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা