সিউড়ি সদর হাসপাতালে চালু হল মা ক্যান্টিন

সিউড়ি সদর হাসপাতালে চালু হয়ে গেল মা ক্যান্টিন। আপাতত দৈনিল একশো-দেড়শোজনের খাবার এখান থেকে পাওয়া যাবে। পরে বাড়ানো হবে এই সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে যাতে কেউ অভুক্ত অবস্থায় না থাকেন সেই লক্ষ্যেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয় মা ক্যান্টিন(Maa Canteen)। এখনও পর্যন্ত রাজ্যের ৫০টির ও বেশি শহরে প্রায় ৫০০’র বেশি আউটলেটের মাধ্যনে এই পরিষবা নিয়মিত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিষেবার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ২ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এরই মাঝে বীরভূম(Birbhum) জেলার সিউড়ি(Suri) সদর হাসপাতালে খুলে গেল মা ক্যান্টিন। সুউড়ি পুরসভার উদ্যোগে এই ক্যান্টিন চাল্য করা হয়েছে। তবে ওই হাসপাতালে(Sadar Hospital) এই ক্যান্টিন চালানোর জন্য কোনও বিল্ডিং এখনও তৈরি না হওয়ায় আগে টোকেন বিলি করে অন্য জায়গা থেকে এনে খাবার বিলি করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। এখন প্রতিদিন ১০০-১৫০ জনকে খাবার দেওয়া হবে, পরে ধাপে ধাপে বাড়ানো হবে পরিষেবা। তবে সরকারি হাসপাতাল চত্বরে সুলভে খাবার মেলায় খুশি রোগীর পরিজনরা। কেননা মাত্র ৫ টাকার বিনিময়ে সেখানে মিলছে পেট ভরানো ডিম-ভাত থালি।

আরও পড়ুন হাওড়া শহরে জলসঙ্কট মেটাতে ২৫০ কোটি টাকার প্রকল্প

সিউড়ি সদর হাসপাতালে শুধু যে বীরভূম জেলার লোকেরা চিকিৎসা করাতে আসেন তাই নয়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলা থেকে এবং ঝাড়খণ্ড থেকেও মানুষজন আসেন। নিত্যদিন এই হাসপাতলে প্রায় হাজারের কাছাকাছি রোগী ভর্তি হন বা চ্ছাড়া পান। সেই সূত্রে হাসপাতালে নিত্যদিন কয়েক হাজার মানুষের আনাগোনা হয়। কিন্তু এই হাসপাতালে না আছে ক্যান্টিন না আছে হাসপাতালের বাইরে সুলভে ভালো খাবার কোনও জায়গা। সেই সূত্রেই সিউড়ি পুরসভার উদ্যোগে এই মা ক্যান্টিন চালু করা হয়েছে বলে জানানো গিয়েছে। রোগীকে হাস্পাতালে ছেড়ে রেখে কেউই বেশি দূরে যেতে পারেন না। তাই হাসপাতালে আসা রোগী ও পরিজনদেরও এতদিন খাওয়াদাওয়া করা নিয়ে সমস্যা হত। এবার এই সমস্যা কিছুটা হলেও কমবে। এই ক্যান্টিন চালুর প্রসঙ্গে সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর জানিয়েছেন, এখনও হাসপাতালে রান্নার কোনও পরিকাঠামো নেই। স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তা মঞ্জুর হয়ে গেলে হাসপাতালেই রান্না করে খাবার দেওয়া হবে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল