সুতপা খুনে সুশান্তের ফাঁসির সাজা বহরমপুর আদালতের

বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা শোনালো বহরমপুর আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ। তাই ফাঁসি ভিন্ন দ্বিতীয় কোনও সাজা দেওয়া যেতে পারে না।’ মন্তব্য বহরমপুর জেলা আদালতের(Baharampur District Court) বিচারকের। নজরে বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরীর খুনের মামলা(Sutapa Chowdhury Murder Case)। গত বছরের ২ মে বহরমপুর শহরের বুকে শহিদ সূর্য সেন রোডে একটি মেসের সামনে খুন হয়েছিলেন সুতপা। রীতিমত বড় রাস্তা থেকে পিছু ধাওয়া করে মেসের দরজার সামনেই সুতপার ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েছিল তাঁরই প্রাক্তন প্রেমিক ও মেধাবী ছাত্র সুশান্ত চৌধুরী(Sushanta Chowdhury)। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে সেদিন সুতপাকে খুন করেছিল সুশান্ত। পরেরদিনই অবশ্য সে ধরা পড়ে পুলিশের হাতে। সেই মামলাতেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার সুশান্তকে ফাঁসির সাজা(Death Sentenced) শুনিয়েছে বহরমপুর আদালত। 

সুতপার খুনের ঘটনা স্তম্ভিত করেছিল গোটা রাজ্য সহ দেশকেও। কেন? কেননা নিহত সুতপার শরীরে মিলেছিল ৪২টি আঘাতের চিহ্ন। আঘাত গুরুতর ছিল বলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা সুতপাকে বাঁচানোর চেষ্টা করলে তাঁদের পিস্তল দেখিয়ে ভয় সুশান্ত। পরে জানা যায়, সেটি একটি খেলনা বন্দুক। ঘটনার ৭৫ দিনের মাথায় বহরমপুর আদালতে এই নৃশংস হত্যাকাণ্ডের চার্জশিট জমা দেয় পুলিশ। অভিযুক্ত সুশান্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়। আদালতে জমা পড়ে ৩৮৩ পাতার চার্জশিট। তাতে ৫৪ জন সাক্ষীর বয়ান ছিল। মঙ্গলবারই সুশান্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ২৮এ (অস্ত্র আইনে)-তে দোষী সাব্যস্ত করেছে আদালত। এদিন অপেক্ষা ছিল সবার যে, আদালত সুশান্তকে ঠিক কোন শাস্তি দেয়। যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসির সাজা। সুতপার পরিবার সুশান্তের ফাঁসির সাজাই চেয়েছিল। দেখা গেল বিচারকও সেটাই দিয়েছেন।

সুতপার পরিবারের অভিযোগ, ২০১৭ সাল থেকেই একাধিক সুতপার ওপর চাপ দিয়েছিল সুশান্ত শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য। কিন্তু সুতপা তাতে রাজী হয়নি। সেই সময় সুশান্ত তাঁকে বিয়ে করার জন্যও চাপ দেয়। তাতেও রাজী হয়নি সুতপা। বরঞ্চ সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন তিনি। আর তাতেই মাথায় খুন চাপে সুশান্তের। এমনকি সেই খুনের ঘটনা ঘটানোর পরে পুলিশের হাতে গ্রেফতার হয়েও সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গিয়েছে, তদন্তকারীদের বিভ্রান্ত করার। পুলিশি তদন্তেও উঠে আসে সুতপার ওপর রাগ ও হতাশা থেকেই তাঁকে খুন করে সুশান্ত। এদিন আদালতে সুশান্তের আইনজীবী শেষবারের মতো তাঁকে বাঁচানোর চেষ্টা করে জানান, আবেগের বশে এই কাণ্ড ঘটিয়েছেন তাঁর মক্কেল। তাঁর বয়স কম। তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া হোক। যদিও বিচারক তাতে প্রভাবিত হননি। গোটা ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসাবে চিহ্নিত করে সুশান্তকে ফাঁসির সাজা শোনান।

‘আমার উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী