৩ বছর বিধানসভার পেনশন পাননি আরাবুল ইসলাম, কত বকেয়া ‘তাজা’ নেতার?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজনীতির ময়দানে তাজা নেতা হিসেবে পরিচিতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনায় একসময় তাঁর দাপট ছিল চূড়ান্ত। দল থেকে বহিষ্কৃত হলেও তাঁর প্রসঙ্গিকতা ভোলার নয়। দাপুটে নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল বিস্তর। এমনই একজন দাপুটে বিধায়কের ৩ বছর ধরে পেনশন বন্ধ রয়েছে। বিষয়টি প্রথমে খেয়াল না করলেও, সম্প্রতি বিষয়টিতে নজর পড়ে খোদ বিধায়কের। প্রায় ৩ বছরের পেনশন বকেয়া রয়েছে তাঁর।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় আসন থেকে সিপিএম প্রার্থী মোশারফ হোসেন লস্করকে হারিয়েছিলেন ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম। প্রায় ৪৫০০ ভোটে জিতেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে দল বিরোধী কাজ করায় আরাবুল ইসনামকে সাসপেন্ড করে দল। কিন্তু তিনি প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন পাচ্ছিলেন আগেই। কিন্তু হঠাৎ খেয়াল করেন দীর্ঘ ৩ বছর ধরে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ছে না পেনশনের টাকা। বিষয়টি নজরে আসতেই তিনি দেখা করেন বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে। বিধানসভার পেনশন বিভাগকে বিষয়টি জানাতে বলা হয়। তারপর জানা যায়, ২০২৩ সালে লাইফ সার্টিফিকেট জমা করেননি তিনি। তাই তাঁর পেনশন বন্ধ হয়ে রয়েছে। লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয় তাঁকে। মঙ্গলবার সেই সার্টিফিকেট জমা করেছেন ভাঙরের তাজা নেতা।

জানা গিয়েছে, প্রাক্তন বিধায়ক হিসেবে ১৪ হাজার টাকা পেনশন পান আরাবুল ইসলাম। সচিবালয় তাঁর বকেয়া হিসেব করে জানিয়েছে, প্রায় পাঁচ লক্ষ ১৮ হাজার টাকা বকেয়া রয়েছে তাঁর। লাইফ সার্টিফিকেট জমা পড়ার পরেই বকেয়া টাকা সহ পেনশনও চালু হয়ে যাবে। ভাঙড়ের রাজনীতিতে রেজ্জাক মোল্লা যেমন একটি নাম, তেমন আরাবুল ইসলামও একটি নাম। তবে বিগত কয়েক বছরে শওকত মোল্লা ও নওয়াজ সিদ্দিকি সহ একাধিক সমীকরণে কিছুটা হলেও ব্যকফুটে ভাঙরের অন্যতম তাজা নেতা আরাবুল ইসলাম।

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল