ত্রিপুরা উপনির্বাচনের তারকা তালিকা প্রকাশ, বাদ পড়লেন শুভেন্দু

রয়েছে বাংলার ৫ পদ্মশিবিরের নেতা। তবে কি পদ্মপাতায় জলের মত অবস্থা শুভেন্দুর? বঙ্গ বিজেপিতে মাঝেমাঝেই উজ্জ্বল কিন্তু অস্থায়ী!

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে ত্রিপুরা (TRIPURA) বিধানসভা উপনির্বাচন। আগামী ২৩ জুন চারটি বিধানসভা (BIDHAN SABHA) আসনে হবে উপ নির্বাচন (BY ELECTION)। নির্বাচনী প্রচারের তারকা তালিকা আগেই প্রকাশ করেছে তৃণমূল (TMC)। বৃহস্পতিবার তারকা তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির (BJP)। সেই তালিকা থেকে রয়েছে বাংলার ৫ পদ্মশিবিরের নেতা। তবে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।

বিধানসভা উপনির্বাচনের জন্য তৃণমূল সম্প্রতি প্রকাশ করেছে ২৭ জন তারকা প্রচারকের তালিকা। তারপর বৃহস্পতিবার গেরুয়া শিবির প্রকাশ করেছে তারকা প্রচারকের তালিকা। সেই তালিকায় রয়েছে ৪০ জনের নাম। এই ৪০ জনের মধ্যে ৫ জন বাংলার। তবে বাদ পড়েছে শুভেন্দু অধিকারীর নাম। মানে, তারকা প্রচারক হিসেবে শুভেন্দুকে গুরুত্ব দিতে চাইছে না পদ্মশিবির। বঙ্গের ৫ তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নাম। তালিকায় রয়েছে, নিশীথ প্রামাণিক, রূপা গঙ্গোপাধ্যায়ের নামও। এমনকি নাম রয়েছে ‘একটু বেসুরো’ লকেট চট্টপাধায়েরও। আর নাম নেই শুভেন্দুর!

দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতানৈক্য নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে। গুঞ্জন ছড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ মতানৈক্য নিয়েও। বিজেপির অন্দরেই আলোচিত হয়, শুভেন্দু- সুকান্ত সুসম্পর্ক।

তারকা তালিকায় একসঙ্গে নাম রয়েছে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের। এই তালিকায় শুভেন্দুর নাম না রেখে তবে কি বার্তা দিতে চাইল বিজেপি? গুরুত্বের প্রশ্নও উঠে আসে।  তারকা তালিকায় নাম বেসুরো লকেটেরও! যার মুখে বারবার ঝরে পড়েছে দলের বিরুদ্ধেই ক্ষোভ। তবে কি পদ্মপাতায় জলের মত অবস্থা শুভেন্দুর? বঙ্গ বিজেপিতে মাঝেমাঝেই উজ্জ্বল কিন্তু অস্থায়ী!

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ