সুপারহিট রাজ্য সরকারের ‘স্বাস্থ্যবন্ধু’, ৭০ দিনে পরিষেবা পেলেন ১০ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ভ্রাম্যমাণ চিকিৎসা প্রকল্প ‘স্বাস্থ্যবন্ধু’ ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। মাত্র ৭০ দিনের মধ্যে প্রায় ১০ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ১০,৩১১টি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। বিশেষ করে যেসব প্রত্যন্ত এলাকায় চিকিৎসকের অভাব রয়েছে বা যেখানে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, সেখানে এই ভ্রাম্যমাণ মিনি হাসপাতাল কার্যকর ভূমিকা নিচ্ছে। ফলে বহু মানুষ এখন নিজের এলাকাতেই প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। প্রকল্প চালুর মাত্র ২০ দিনের মধ্যেই চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে বর্তমানে ১০ লক্ষেরও বেশি হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে, সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিটগুলিতে হিমোগ্লোবিন, সিবিসি, লিপিড প্রোফাইল, কিডনি ও লিভার ফাংশন টেস্ট, ইউরিক অ্যাসিড, প্রেগন্যান্সি টেস্ট, চেস্ট এক্স-রে, ইসিজি এবং ইউএসজি-সহ মোট ৩৫ ধরনের পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যেমন ইসিজি মেশিন, নেবুলাইজার ও আল্ট্রাসাউন্ড স্ক্যানার রয়েছে।বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ ও পরবর্তী চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। পরিষেবা নিতে আসা মানুষের মধ্যে প্রবীণ ও মহিলাদের সংখ্যা বেশি। স্বাস্থ্য দপ্তরের মতে, এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এবং ভবিষ্যতে পরিষেবার মান বজায় রাখতে নিয়মিত নজরদারিও চালানো হবে|

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ