Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়াল রাজ্য সরকার

পাশাপাশি মেডিকেল অফিসারদের (Medical Officer) আগে অবসরের বয়স ছিল ৬৫ বছর। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতায় আসার পর একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ গড়ে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাধারণ মানুষের নাগালে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এবার চিকিৎসক সঙ্কট মেটাতে রাজ্য সরকার চিকিৎসকদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়াল।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ন্যাশানাল হেলথ মিশনের (NHM) আওতায় চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হল। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশানাল হেলথ মিশনের অধীনে চুক্তিভিত্তিক চিকিৎসকদের আগে বসরের বয়সসীমা ছিল ৬২ বছর। এবার থেকে সেই বয়সসীমায় বদল আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের অধীনে কাজ করা চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৬৭ বছর। পাশাপাশি মেডিকেল অফিসারদের (Medical Officer) আগে অবসরের বয়স ছিল ৬৫ বছর। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭০ বছর। ওয়াকিবহাল মহল মনে করছে চিকিৎসকদের অবসরের এই মেয়াদ বাড়ানোতে রাজ্যে চিকিৎসক সঙ্কট কিছুটা কমানো যাবে।

উল্লেখ্য রাজ্যের হাসপাতালগুলিতে যথাযথ পরিষেবা দেওয়ার জন্য একাধিকবার চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের হাসপাতালের চিকিৎসকরা যে ভালভাবে কাজ করেন, তাও মনে করিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে পরিষেবা না পেয়ে দুর্ভোগের শিকার হন, সেই বিষয়ে সজাগ সর্বদা রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি পরিষেবা ঠিকমতো চলছে কি না তা খতিয়ে দেখতে একাধিকবার কলকাতার এসএসকেএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি