তাপস গ্রেফতার হতেই বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিলেন আত্মীয়রা

বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন ধৃত তাপসের আত্মীয় পরিজনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal) গ্রেফতার (Arrest) হওয়ার পর প্রকাশ্যে আসছে তাঁর একের পর এক কুকীর্তি। রবিবার গ্রেফতার হওয়ার পর পূর্ব মেদিনীপুরে তাপস মণ্ডলের বাড়িতে ঢুঁ মেরেছিল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন ধৃত তাপসের আত্মীয় পরিজনরা।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার আদি বাসিন্দা তাপস মণ্ডল। পাঁশকুড়ায় রাসবিহারী কলেজ অফ এডুকেশন নামে একটি বিএড কলেজ স্থাপন করেন তিনি। বর্তমানে সেই কলেজের দেখভাল করছেন তাপস মণ্ডলের ভাইয়ের শ্বশুর প্রভাকর জানা। গোয়েন্দা সূত্রের খবর, তাপস মণ্ডলই প্রথম রাজ্যে একাধিক বেসরকারি বিএড কলেজ তৈরি করেছেন। শুধু নিজের নামে নয়, তাপসের ভাই ও শ্বশুরের নামেও রয়েছে বিএড কলেজ। পাঁশকুড়া থানা এলাকার পাতাদা গ্রামে তাপসের ভাই একটি বিএড কলেজ দেখভাল করেন। যেটির নাম মিনার্ভা অ্যাকাডেমি। তাপস মণ্ডলের ভাই বিভাস মণ্ডল এই কলেজটির দায়িত্বে রয়েছেন। সোমবার পূর্ব মেদিনীপুরের তাপস মণ্ডলের বাড়িতে যাওয়ার পর দেখা যায় বাড়ি তালাবন্ধ। স্থানীয়রা জানান, কাল রাতে বাড়ি ছিল ওঁরা। তাপস মণ্ডল গ্রেফতার হওয়ার পর ওনারা গা ঢাকা দিয়েছে।

বিএড কলেজের এক কর্মী সংবাদমাধ্যমকে জানান, তাপস মণ্ডল মাঝে মাঝে আসতেন এই কলেজে। এই দুই কলেজ ওনার ভাই বিভাস মণ্ডল ও তাঁর শ্বশুরমশাইয়ের নামে। আজ জানতে পারলাম উনি গ্রেফতার হয়েছেন। স্থানীয় আরও এক ব্যক্তি বলেন, ‘তাপস ভালো লোক বলে জানতাম। কিন্তু এমন কুকীর্তি করে বসে রয়েছে তা এই শুনছি।’

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস