এই মুহূর্তে

উত্তুরে হাওয়ার প্রবেশে শীতের পরশ শহরে’, প্রায় ৩ ডিগ্রি পারদ নামল কলকাতায়

নিজস্ব প্রতিনিধি :  পূর্বাভাস মেনে শীতের আমেজ শহরে। একদিনেই অনেকটা নামল তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রবেশের সঙ্গে সঙ্গে রাজ্যে অনুভূত হচ্ছে শীত। হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সপ্তাহের শেষে নামতে পারে তাপমাত্রা। সেই মতো শুক্রবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে। একদিনে প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা নেমেছে বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেই তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়ে হয়েছে ২১.৬। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানা যাচ্ছে। শুধু রাতেরই নয়, দিনের সর্বোচ্চা তাপমাত্রাও নেমেছে বেশকিছুটা। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। শুক্রবার সেই তাপমাত্রা নেমে হয়েছে ৩০.৬। শনিবার সকালের তাপমাত্রা আরও একটু কমেছে। এদিন সাকলের তাপমাত্রা ৩০ ডিগ্রি। রাতের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমেছে। সেই তুলানায় সকালের তাপমাত্রা তত না নামলেও শীতের শিরশিরানি অনুভব করা যাচ্ছে।

চলতি বছরে শীত দীর্ঘমেয়াদি হতে পারে, আগেই জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের শুরু থেকেই এবার শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে ঠাণ্ডা একটু বাধা পেতে পারে। কিন্তু তারপরেই পরবে জাঁকিয়ে শীত। হাওয়া অফিসের পক্ষ থএকে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার হেরফের হতে পারে। জেলা ভেদে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। আগামী সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। পুরুলিয়ায় তাপমাত্রা বিগত কয়েকদিনে ৮ ডিগ্রি কমেছে। আগামী সপ্তাহে সেখানে তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রির নিচে।

দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে পারদপতন হচ্ছে উত্তরেও। এখন উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য জেলা গুলিতে রবিবারের মধ্যে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

শনিবার সকালে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ রয়েছে পরিষ্কার। রোদের দেখাও মিলেছে। তবে তারমধ্যে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতায় এদন সকালের তাপমাত্রা ৩০ ডিগ্রি। প্রতিদিনও একটু একটু করে তাপমাত্রার পারদ নামছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ