লেপ-কম্বল তুলে রাখবেন? শীতের বিদায় নিয়ে হাওয়া অফিসের আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু চলতি বছরে মাঘ মাসে তেমন কনকনানি শীতের অনুভূতি নেই। তাপমাত্রার পারদ ১২-১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কিন্তু হাড়কাঁপানো ঠাণ্ডা নেই কলকাতায়। তবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে কিছুটা শীতের কনকনানি টের পাওয়া যাচ্ছে। তবে গত ডিসেম্বরের তুলনায় তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পাবে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। কলকাতার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে। জেলার তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে রয়েছে।

কলকাতার পাশাপাশি জেলার তাপমাত্রা ও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ডিনার তাপমাত্রার দূর থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এখন উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বাদ দিয়ে তাপমাত্রা রয়েছে আট থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। শহর কলকাতায় এখন উত্তরে হওয়ার দাপট নেই। সেই কারণেই বেড়েছে তাপমাত্রা। কিন্তু কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে এই কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণের নদীয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার দাপট চলবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা