পশ্চিমী হওয়ার দাপটে পারদ পতন, ৫ দিন কেমন আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে শীতের আমেজ। শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। অন্য বাড়ির তুলনায় এবার কিছুটা আগেই বঙ্গে শীতের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুকনো বাতাস দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলের ঢোকার কারণে পারদপতন শুরু হয়েছে। রবিবার ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা। সোমবার আরও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের তুলনায় শনিবার এবং রবিবার অনেকটাই নেমেছে তাপমাত্রা। সোমবার তাপমাত্রা আরও বেশি তাপমাত্রা নামতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সোমবার কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস তেমনভাবে দেখতে পাওয়া যাবে না। ২০ ডিগ্রির নিচেই তাপমাত্রা চলবে বলে মনে করা হচ্ছে। সোমবার কলকাতার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলোতে ১৫ ডিগ্রির আশেপাশে রয়েছে আবহাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জায়গায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। সকাল থেকে চুপি, সোয়েটার, মাফলার সহ শীতের পোশাক পড়ে সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। সকালে রোদ থাকলেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাঁকুড়া-পুরুলিয়াতে নেমেছে পর্যটকদের ঢল।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও শীতের আমেজ রয়েছে। উত্তরের সমতলের তাপমাত্রা ১৭-১৯। পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিংয়ে ১০, কালিম্পংয়ে ১৬ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। সকাল থেকে শীতের অনুভূতি পাচ্ছেন উত্তরবঙ্গবাসী ও পর্যটকরা। এই শীতে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় পর্যটকদের ভিড় বাড়ে। সোমবার সকালে থেকে কুয়াশায় ঢাকা দেখা গিয়েছে। আগামী কয়েকদিন জারি থাকবে এমন তাপমাত্রা। জানাল আবহাওয়া দফতর।

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা