বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে হিডকো ভবন ঘেরাও অস্থায়ী কর্মীদের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃদ্ধি করতে হবে বেতন। এই দাবি নিয়ে নিউটাউনের হিডকো ভবনের গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। বেতন বৃদ্ধির পাশাপাশি একাধিক দাবিতে বৃহস্পতিবার এই বিক্ষোভ দেখান তাঁরা।

জানা গিয়েছে, বেতন বৃদ্ধি, প্রতি মাসে পে স্লিপ, কর্মচারীদের জন্য বর্ষাকাল এবং শীতকালের বিশেষ পোশাক দেওয়া, মাসে চারটে ছুটির টাকা পাওয়া- সহ মোট ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছেন অস্থায়ী কর্মীরা। নারাকেলবাগান সংলগ্ন হিডকো ভবন ঘেরাও করেছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। হিডকো কর্তৃপক্ষ পরিচালিত বিভিন্ন দর্শনীয় স্থান-সহ অন্যান্য দফতরের অসংখ্য কর্মচারীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন। তাঁদের অভিযোগ, হিডকো কর্মীদের যে পরিমাণ বেতন দেওয়া হয়, সেটা দিয়ে দৈনন্দিন জীবন ও সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। তাই সবার আগে বেতন বৃদ্ধি করতে হবে। কালো কাপড় বেঁধে কালো পতাকা হাতে নিয়ে গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি অবিলম্বে মেনে নিতে হবে বলে জানিয়েছেন। যদি তা মানা না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সব বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে যাতে কেউ হিডকো ভবনে প্রবেশ করতে না পেরে তার দিকে নজর রেখেছিলেন বিক্ষোভকারীরা।

জানা গিয়েছে, অস্থায়ী কর্মীদের যে ১১ দফা দাবি রয়েছে, সেটি ডেপুটেশন আকারে হিডকো ভবনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই বিক্ষোভের জেরে চরম সমস্যার সৃষ্টি হয়। এরফলে ইকোপার্ক থেকে শুরু করে রবীন্দ্র তীর্থ, এয়ার ক্র্যাফট মিউজিয়াম, নজরুল তীর্থ, আরমান ভিলেজ, স্নেহদিয়া, স্বপ্নভোর, বিশ্ব বাংলা গেট, মাদার ওয়াক্স মিউজিয়াম-সহ হিডকোর বিভিন্ন সাইট বন্ধ হয়ে যায়।

সিরিয়ায় চলন্ত বাসে হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay