Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়ের পর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং: পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং(Caning)। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তাল হয়ে উঠল এলাকা। এদিকে অশান্তি রুখতে তৈরি ছিল পুলিশ। ঘটনাস্থলে ছিল ব়্যাফও। তাঁদের সামনেও চলে অশান্তি।পঞ্চায়েতের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়।

মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। চলেছিল গুলি। জখম হয়েছিলেন বহু। কয়েকঘণ্টা ধরে চলেছিল অশান্তি। তারপর গোটা রাত পেরিয়েছে। এদিন মোটের উপর শান্ত ভাঙড়। তবে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির দেখা না দিলেও আতঙ্কে ভাঙড়ের বাসিন্দারা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙ্গরেও ব্যাপকভাবে অশান্তি শুরু হয় বুধবার দুপুরে। জলে বাঁশ লাঠি নিয়ে আক্রমণের পালা। সংবাদ মাধ্যমকে বাদ দেওয়া হয়নি আক্রমণের নিশানা থেকে।মোতায়েন ছিল পুলিশ।এদিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং বাস স্ট্যান্ড(Caning Bus Stand) এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ।

এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ছিল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এদিকে এখানে সংঘর্ষ থামাতে গেলে পুলিশের সঙ্গে বেধে যায় তুমুল সংঘর্ষ নেমেছে ক্যানিং বাজার(Caning Market) এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ইট – পাটকেলে রাস্তা ভরে যায়। ভয়ে সকলে দোকানপাট বন্ধ করে দিয়ে নিরাপদ স্থানে সরে যায়। বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। স্বাভাবিক জনজীবন পুরোপুরি ব্যাহত হয়। বিকেল নাগাদ ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি