টানটান উত্তেজনার আবহে ঠাকুরনগরের মতুয়া ধর্ম মেলা ও পূণ্যস্নান শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: বুধবার রাত থেকেই শুরু হয়ে যাবে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুরনগর (Thakurnagar)মতুয়া মেলায়। স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলান্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি(CCTV) ক্যামেরা। বুধবার ঠাকুরনগরে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পাড়ে অতিরিক্ত শৌচালয়, ও স্নানের জায়গা করা হচ্ছে।

রেলমন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বহু যাত্রী ঠাকুরনগর স্টেশন(Thakurnagar Station) থেকে ওঠানামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ । গোটা ঠাকুরনগর মেলা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বুধবার ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে উপস্থিত হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন গত বছর তিনি ঠাকুরনগর মেলাকে মিস করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে ঠাকুরনগর মেলায় এসেছেন। মুখ্যমন্ত্রী বর্তমানে লন্ডন সফরে আছেন। ঠাকুরনগর মেলায় এবং ঠাকুর বাড়ির অন্যতম মমতা বালা ঠাকুরের পাশে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সব সময় রয়েছেন এই বার্তা নিয়েই জ্যোতিপ্রিয় মল্লিক এদিন হাজির হন ঠাকুরবাড়িতে।

এবছর কোন রাজনৈতিক ভেদাভেদ না রেখে উভয় মিলে ঠাকুরনগর মেলার আয়োজন করার বিষয়টি নিয়ে প্রশংসা করেন জ্যোতিপ্রিয় মল্লিক(MLA Jatipriyo Mallick)। তিনি দাবি করেন ২০০১ সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী তখন থেকে ঠাকুরনগর মেলার জন্য এবং ঠাকুরবাড়ির জন্য কিছু না কিছু করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মা-মায়ের মতো ছিল বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে ঠাকুরনগর মেলায়। তাই রাজ্য সরকারের বার্তা নিয়ে বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। আগামী কয়েক দিন ঠাকুরনগর মেলাতে ঘিরে থাকবে ভক্তদের চরম উন্মাদনা।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের