সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে বাস মালিকদের, যাত্রী স্বার্থে টাঙাতে হবে তালিকাও

রাজ‌্য পরিবহন দফতরের তরফে এমনই নির্দেশিকা পাঠানো হতে চলেছে সমস্ত বাস সংগঠনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারের ঠিক করে দেওয়া ভাড়াই নিতে হবে বাস (Bus) মালিকদের। সেই সঙ্গে ভাড়ার তালিকা (Fare Chart) টাঙাতে হবে বাসের মধ্যে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে রাজ‌্য পরিবহন দফতরের তরফে এমনই নির্দেশিকা পাঠানো হতে চলেছে সমস্ত বাস মালিকদের সংগঠনকে।

রাজ‌্য পরিবহণ দফতর সূত্রে খবর, যে চিঠি বাস মালিকদের সংগঠনকে পাঠানো হতে চলেছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হবে, বাসমালিকদের ২০১৮ সালে সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে। পাশাপাশি যাত্রী স্বার্থে বাসের মধ্যে টাঙাতে হবে ভাড়ার তালিকা। যদি কোনও বাস মালিক বেশি ভাড়া নেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিষয়টি নিয়ে বলেন, ‘আদালতের নির্দেশ মেনেই আমরা বাসমালিকদের জানাচ্ছি, বাড়তি ভাড়া না নেওয়ার জন‌্য। এবং প্রত্যেক বাসে ফেয়ার চার্ট টাঙানোর জন‌্য। বেসরকারি বাসমালিক সংগঠনগুলোকে এবিষয়ে চিঠি আমরা পাঠাচ্ছি। যত শীঘ্র সম্ভব, সেই নির্দেশ কার্যকর করতে হবে। এবং ২০১৮ সালের যে ভাড়া সরকার ঠিক করেছিল, তাই নিতে হবে।’ তবে একইসঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেও সুর চড়ান রাজ্যের পরিবহনমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র সরকার যেভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে তাই বাসমালিকরা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। তবে আইন মেনে চলা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের