সুখবর, নভেম্বরে ১৩ দিন অফিসে যেতে হবে না সরকারি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে সরকারি কর্মচারীদের মত সুখের জীবন নাকি হয়না। অবশ্য বাস্তবেও তা প্রমাণিত। সরকারি কর্মচারীদের একেবারে ‘পোয়াবারো’।   পুজো আসতেই মনে ছুটির রং লেগেছে। শুধু অক্টোবর নয় নভেম্বরেও ছুটির ফোয়ারা। দুই মাস মিলিয়ে মোট ৩১টি ছুটি মিলবে। অবশ্য একটানা নয়। উৎসবের ছুটি, রাজ্য সরকারের ঘোষিত অতিরিক্ত ছুটি, শনিবার-রবিবার আছেই। সবমিলিয়ে আনন্দের মেজাজে সরকারি কর্মচারীরা।  

চলতি অক্টোবরের শুরুতেই ২ অক্টোবর সোমবার গান্ধীজয়ন্তী উপলক্ষে ছুটি। তার আগেরদিন রবিবারও ছিল ছুটি। তারপরে শনিবার ও রবিবার ৭ ও ৮ তারিখ ছুটি। ১৪ অক্টোবর শনিবার মহালয়ার দিনে পরের ছুটি। ১৫ অক্টোবর রবিবারের ছুটি। এরপরেই শুরু দুর্গাপুজো। ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সপ্তমী থেকে দশমী ছুটি। এই চারদিনের আগে রাজ্য সরকার দুর্গাপুজোর ছুটি দিয়েছে ১৮ অক্টোবর চতুর্থী থেকেই।  নবান্ন দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর। এরপর ২৮,২৯ অক্টোবর শনিবারের ও রবিবারের ছুটি।

তারপরেই নভেম্বর মাস। ১৩ দিন ছুটি মিলবে। ৪,৫ নভেম্বর শনিবার ও রবিবার। ১১ নভেম্বর আবার শনিবার ছুটি। ১২ নভেম্বর কালীপুজো এ বার রবিবারে। রাজ্য কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। ১৯ নভেম্বর রবিবার ছট পুজো। রাজ্য ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে ২০ নভেম্বর, সোমবারে। গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর ছুটি। ফলে সরকারি কর্মচারীদের পরপর দুমাসে শুধু ছুটি আর ছুটি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ