বিয়েতে পরিবারের ‘না’, নাবালক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়া এলাকায়। বাড়ি থেকে বিয়েতে রাজি না হওয়ায় ওই যুগল আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়দের দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়। বাড়ি থেকে বিয়েতে রাজি না হওয়ায় ওই যুগল আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়দের দাবি। চোপড়ায় এক চা বাগানের ভেতরে গাছ থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা প্রেমিকার নাম সনিতা হাঁসদা। ১৬ বছর বয়স তার। প্রেমিকের নাম সারজেন মুর্মু। ১৭ বছর বয়স তার। চোপড়ার হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুগল। চোপড়ার হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের জিরো পানি গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিরো পানি গ্রামের বাসিন্দা সনিতা হাঁসদার সঙ্গে এবং সারজেন মুর্মূর প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়ে করে একসঙ্গে থাকতে চেয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবারের লোকজন।  অভিযোগ, তাদের বিয়েতে  মেয়ের পরিবারের তরফে রাজি থাকলেও ছেলের পরিবারের সদস্যরা বেঁকে বসে। এর পর একসঙ্গে থাকতে না পারার কারণে দুই জন আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার সকালে গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরের এক চা বাগানের একটি গাছে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। এর পর খবর দেওয়া হয় চোপড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। একসঙ্গে থাকতে পরিবারের বারণ থাকায় তারা আত্মঘাতী হয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চোপড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর