‘যশ’র স্মৃতি ‘ডানা’য় ভর দিয়ে ফিরতে পারে দিঘায়, নজরে জলোচ্ছ্বাস

‘যশ’ই যেন এবার ‘ডানা’য় ভর দিয়ে ফিরে আসছে বাংলার বুকে। তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশি দিন আগেকার কথা নয়, মাত্র আড়াই বছর আগের কথা। ২০২১ সালে মে মাসে ওড়িশার উত্তর উপকূলে আছড়ে পড়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘যশ’(Cyclone Yash)। সেই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনও প্রভাব বাংলার(Bengal) ওপর পড়েনি। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের দরুণ যে জলোচ্ছ্বাসের(Cyclonic Tidal Waves) ঘটনা ঘটেছিল রাজ্যের পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) ও দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বুকে তার জেরে প্রভূত ক্ষতিসাধন ঘটেছিল। সেই ‘যশ’ই যেন এবার ‘ডানা’য়(Cyclone Dana) ভর দিয়ে ফিরে আসছে এই দুই জেলার বুকেই। বিশেষ করে দিঘার বুকে এবারেও ভয় থাকছে তীব্র জলোচ্ছ্বাসের। এদিন দুপুর ২টো নাগাদ বঙ্গোপাসাগরে ‘ডানা’র উপস্থিতি ধরা পড়েছে ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে, ধামারা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন, সিবিআইয়ের ব্যর্থতাই কলকাতা পুলিশের সাফল্যের জয়গান গাইছে

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন মধ্যরাতে এই ঘূর্ণিঝড় ওড়িশার ভিতরকণিকা ও ধামরা বন্দরের মধ্যবর্তী জায়গা দিয়ে ঘন্টায় ১২০কিমি বেগে স্থলভাগে প্রবেশ করবে। যদিও দিল্লির মৌসম ভবনের দাবি এদিন বিকাল ৪টে থেকেই সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডানা’র ল্যান্ডফল শুরু হয়ে যাবে ধামরার বুকে। রাত্রি ১০টার মধ্যে তা সম্পূর্ণ ভাবে স্থলভাগে ঢুকে পড়বে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি ঝড়ের ভূমি স্পর্শের পরে বাংলায় এর প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় ১২০কিমি বেগে ঝড় বইবে। সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ৩ থেকে ৬ ফুটের বেশি ঢেউ উঠবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৯০কিমি। সঙ্গে থাকবে ৩ ফুটের জলোচ্ছ্বাস। এর বাইরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। বাকি জায়গাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এদিন ও আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন, আবাস সমীক্ষায় নেতা বা জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ নয়, কড়া নির্দেশ নবান্নের

তবে সব থেকে বেশি চিন্তা থাকছে ‘ডানা’র জেরে হতে চলা জলোচ্ছ্বাসকে ঘিরে। যশের প্রভাব এখনও উপকূলবাসীর মন থেকে মুছে যায়নি। যশের জেরে বঙ্গোপসাগরে যে জলোচ্ছাস চোখে পড়েছিল তাতে দেখা গিয়েছিল দিঘার বিস্তীর্ণ এলাকা কোথাও এক বুক, কোথাও এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছে। এমন কোনও হোটেল ছিল না যেখানে জল ঢোকেনি। সৈকতের তীরে থাকা সব স্টল কার্যত দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছিল জলোচ্ছ্বাসের তীব্রতায়। ভিতরের দিকে দোকানে জল ঢুকে নষ্ট করেছিল প্রচুর বিক্রয় সামগ্রী। হোটেল ব্যবসায়ীরা সেই সময় যত না ক্ষতিগ্রস্থ হয়েছিলেন, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিলেন দোকানদাররা। একই সঙ্গে রামনগর, কাঁথি, খেজুরির বহু গ্রামে সাগরের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে পড়েছিল। এদিন রাতে সেই একই ছবি ফিরতে পারে বলেই মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ছবিটাও কিছুটা আলাদা নয়। এদিন সকাল থেকেই বিদ্যাধরী, মাতলা, রায়মঙ্গলের মতো বড় নদীগুলির জল কার্যত ফুঁসছে। রাতে জোয়ারের সময় এই সব নদীর চেহারা কী হয় সেটা ভেবেই ভয়ে সবার বুক শুকিয়ে যাচ্ছে। নদীবাঁধের দিকে নজর রাখছে প্রশাসনও।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের