পুজোর আগেই যানজট মুক্ত করতে পথে নামল পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে শহরকে যানজট মুক্ত করার উদ্যোগ নিল বহরমপুর পুরসভা। বহরমপুর শহরের জনবহুল এলাকাগুলোতে অভিযান চালানো হল পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাস্তার ধারে  অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান ও ব্যবসায়ীদের কারণে বাড়ছে শহরে যানজট। পাশাপাশি রাস্তার ধারে নর্দমাগুলোর উপর দোকান হয়ে যাওয়ায় বৃষ্টির জল আটকে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে জেলার সদর শহর বহরমপুর।

সামনেই দুর্গাপুজো তার আগেই শহরকে ঢেলে সাজাতে ব্যস্ত বহরমপুর প্রশাসন। এই শহরকে যানজট ও জঞ্জাল মুক্ত করতে যৌথভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান শুরু করা হ’ল বহরমপুর শহরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় এই উচ্ছেদ অভিযান। গত ৩ দিন আগেই শহরে নোটিশ জারি করা হয় বহরমপুর পুরসভার পক্ষ থেকে। এখনও পর্যন্ত সেই নির্দেশ যারা অমান্য করেছেন, সেই সমস্ত অবৈধ দোকান ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই এদিন সকাল থেকেই শুরু হয়।

এদিন এই অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে হাজির ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়,  পুলিশ প্রশাসনের আধিকারিকগণ সহ বহরমপুরের পৌর আধিকারিকরা।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫