তোরণ তৈরির জন্য কাটা ছিল রাস্তা, পথেই মৃত্যু প্রসূতির

হাসপাতালে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তোরণ তৈরির জন্য কীভাবে দিনের পর দিন কাটা অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছে মৃতার পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার ওপর তৈরি হচ্ছে পাকা তোরণ। আর তার জন্য রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরেই। এই অবস্থায় এক প্রসূতিকে(Pregnant Woman) ঘুরপথে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যুর ঘটনা ঘটল। আর এই ঘটনার জেরেই এখন ক্ষোভে ফেটে পড়েছেন প্রসূতির পরিবারের লোকজন। হাসপাতালে(Hospital) যাওয়ার মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তোরণ তৈরির জন্য কীভাবে দিনের পর দিন কাটা অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্নও তুলেছে মৃতার পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার(Bankura) জয়পুরে(Joypur)। 

জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের ডান্ডে গ্রামে নিজের বাপের বাড়িতেই ছিলেন প্রসূতি তাপসী মণ্ডল। সেখানেই গতকাল রাত থেকে শারিরীক সমস্যা শুরু হয় তাপসী মণ্ডলের। চিকিৎসকের পরামর্শ মতো পরিবারের লোকজন তাঁকে ওষুধও দেন। কিন্তু তারপরও সমস্যা ক্রমশ বাড়তে থাকায় এদিন অর্থাৎ শনিবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। প্রথমে তাঁরা তাপসীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রাস্তায় সমস্যা ব্যাপক আকার নিলে তড়িঘড়ি নিকটবর্তী জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবারের লোকজন।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুটা আগেই নির্মীয়মাণ তোরণের জন্য রাস্তা কাটা থাকায় প্রায় ৩ কিলোমিটার ঘুরপথে হাসপাতালে যেতে হয় তাপসীর পরিজনদের। তাঁদের দাবি, এই ৩ কিলোমিটার ঘুরপথে হাসপাতালে পৌঁছাতে তাঁদের প্রায় ৪০ মিনিট সময় নষ্ট হয়। আর তার জেরেই হাসপাতালে পৌঁছানোর আগেই তাপসীর মৃত্যু হয়। ঘুরপথে হাসপাতালে পৌঁছাতে না হলে আরও আগে তাপসীকে অক্সিজেন দেওয়া যেত। আর তেমনটা হলে তাঁর মৃত্যুও এড়ানো সম্ভব হত।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু