রানাঘাটে বহুতল থেকে পড়ে মৃত্যু ছাত্রীর, তদন্তে পুলিশ

বুধবার রাতে নদিয়া জেলার রানাঘাট চিলড্রেন পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। বুধবার রাতে নদিয়া জেলার রানাঘাট চিলড্রেন পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে। ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম অনুষ্ঠা ঘোষ। ১৭ বছর বয়স তার। রানাঘাট চিলড্রেন পার্ক এলাকায় একটি আবাসনের চারতলায় থাকতেন ওই ছাত্রী-সহ তার পরিবার। বুধবার রাত ১০টা নাগাদ ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি বেরিয়ে আসেন আবাসিকরা। এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই পড়ুয়া। মৃত ছাত্রী অনুষ্ঠার পরিবারের দাবি, ফোনে কথা বলতে গিয়ে অতর্কিতেই পড়ে যায় কিশোরীএই ঘটনার খবর দেওয়া হয় রানাঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে ওই কিশোরীর মৃত্যু, নাকি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোনও কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে ছাদ থেকে ওই পড়ুয়া পড়ে গিয়েছে সেই ছাদে ৪ ফুট উচ্চতার দেওয়াল রয়েছে। তাই কীভাবে সেখান থেকে পড়ে যেতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে। কী ভাবে ওই ছাত্রীর মৃত্যু হল তার কারণ অনুসন্ধান শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারীরা। মৃত ছাত্রীর বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড