মুখ্যমন্ত্রীর প্রতি অসীম শ্রদ্ধা, টুইট-বার্তা ধনখড়ের

টুইট করে ঘোষণা রাজ্যপাল ধনখড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিপ্লবে ইতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার অ্যাকাউন্টে তাঁকে  ব্লক করে দেওয়ার পরেই সুর কিছুটা চড়িয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উল্টো সুর রাজ্যের সাংবিধানিক প্রধানের গলায়। সোমবার রাতে রাতে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রতি তাঁর অসীম শ্রদ্ধা রয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি ব্লক করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে পুনর্নিবেচনার আর্জি জানিয়েছেন।  

রাতে নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্য়পালের টুইট, ‘ব্যক্তিগতভাবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সব সময় ছিল। আমার বিশ্বাস, আপনি  সিদ্ধান্ত (ব্লক) পুনর্বিবেচনা করবেন।’  রাজ্যপালের এই অবস্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন চলাকালীন বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমি আমার টুইটার অ্যাকাউন্টে ব্লক করে দিয়েছে।’ মুখ্যমন্ত্রী এও বলেন, পরিস্থিতি তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক অতীতে রাজ্যপালের ভূমিকার কথা উল্লেখ করেন। 

এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যপাল নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইট করেন। টুইটারে তিনি লেখেন,  ‘গণতন্ত্রের মূল সুর এবং সারমর্ম হল সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে সংলাপ এবং সম্প্রীতি।’ এটিকে সংবিধানের আদেশ উল্লেখ করে রাজ্যপাল লেখেন, ‘পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার মাধ্যমেই তা কার্যকর করা সম্ভব হয়। আপনার জন্য় আমার ব্য়ক্তিগত শ্রদ্ধা রয়েছে। আশা করি এই বার্তা আপনি বিবেচনা করে দেখবেন।’

রাজনৈতিক মহল এই টুইটকে একটু অন্য় চোখেই দেখছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের