মমতার হাবড়ার সভার দিকে তাকিয়ে মতুয়ারা, ইঙ্গিত বড় চমকের

আগামী ১২ মার্চ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় থাকছে বড় চমক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ মার্চ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার হাবড়াতে(Habra) প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই হাবড়া যেখানকার বিধায়ক রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী তথা জেলবন্দী তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলার কয়েক হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। সেই সঙ্গে এই সভা থেকে আমজনতার হাতে তিনি সরকারি পরিষেবাও পৌঁছে দেবেন। কিন্তু এই সব ছাপিয়ে গিয়েছে এই সভার রাজনৈতিক গুরুত্ব। কেননা তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, এই সভায় থাকছে বড় চমক। দল বদল থুড়ি ফুল বদলের সম্ভাবনা থাকছে এই সভায়। একই সঙ্গে এই সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে বড় বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। অন্তত তৃণমূল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

রাজ্যের যে দুটি জেলায় মতুয়া সমাজের মানুষদের বসবাস সব থেকে বেশি তার মধ্যে অন্যতম হল উত্তর ২৪ পরগনা। এই জেলার বনগাঁ মহকুমার পুরোটাই কার্যত মতুয়া(Matua) অধ্যুষিত। এই মতুয়া সমাজের দীর্ঘদিনের দাবি, তাঁদের নাগরিকত্ব দেওয়া হোক। কেননা তাঁদের পূর্ব পুরুষেরা পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছিলেন। কেউ এসেছেন দেশ ভাগের সময়ে, কেউ বা মুক্তিযুদ্ধের সময়ে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল একাধিকবার নিয়ম করে জানিয়ে দিয়েছে, এদেশে বসবাস করা সব মতুয়াই এদেশের নাগরিক। কেননা তাঁদের সকলেরই ভোটার কার্ড রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেন এবং তাঁদের রেশন কার্ড রয়েছে যা দেখিয়ে তাঁরা রেশন তোলেন। এমনকি তাঁদের অনেকেরই প্যান কার্ড আছে, আধার কার্ডও আছে। সেই হিসাবে তাঁরা নাগরিক। তাঁরা যদি নাগরিক না হতেন তাহলে কী এই সব সুবিধা পেতেন! যুক্তি তৃণমূলের। যদিও এই যুক্তি মানতে রাজী নন সব মতুয়া। তাই মতুয়া সমাজে এখনও নাগরিকত্বের দাবি ঘুরে ফিরে বেড়াচ্ছে।

এই নাগরিকত্বের দাবিকে হাতিয়ার করেই উনিশের ভোটে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে টেনেছিল পদ্মশিবির। কিন্তু CAA আইন তৈরির পরেও সেই আইন লাগু হয়নি সারা দেশের পাশাপাশি বাংলার বুকে। শুধুমাত্র তা লাগু হয়েছে অসমে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই রাজ্যে বেঁচে থাকতে CAA ও NRC কোনওটাই লাগু হতে দেবেন না। আবার রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই আইন লাগু করা সম্ভবও নয়। আর তাই বিজেপির তরফে CAA নিয়ে এবং মতুয়াদের নাগরিকত্ব প্রদানের দাবি নিয়ে যাই বলা হোক না কেন, বাস্তবে কিছুই হয়নি। আর এখন মতুয়া সমাজের একটা বড় অংশই মনে করছে বিজেপি(BJP) কার্যত তাঁদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে তাঁদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে চলেছে। কার্যত তাঁদের সঙ্গে প্রতারণা করছে। আর তাই মতুয়ারাও বিজেপির দিক থেকে আস্তে আস্তে মুখ ঘোরানো শুরু করে দিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন যে, ২৪’র ভোটে বনগাঁ থেকে বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও জিতবেন কিনা সন্দেহ! এই আবহে মমতা হাবড়ার সভা থেকে মতুয়াদের কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার