সুরাপ্রেমী চোর, লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে রাতভর চুটিয়ে মদ্যপান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চুরি করতে গিয়ে বাড়িতে বসে দেদার মদ খেলেন চোরেরা । এরপর ভোরবেলা বাড়ি থেকে পালানোর সময় সঙ্গে নিয়ে গেলেন লক্ষাধিক টাকার গয়না ও নগদ ৪০ হাজার টাকা।  এমনই দুঃসাহসী চুরির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রামে । এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।

জানা গিয়েছে, বাড়ির মালিকের রয়েছে ক্যাটারিংয়ের ব্যবসা । মঙ্গলবার তাঁর বাড়িতেই ঘটে চুরির ঘটনা । গতকাল পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় সপরিবারে গিয়েছিলেন বাড়ি মালিক । সেই সুযোগকে কাজে লাগিয়ে  তাড়া ভেঙে চোর ঢুকে পড়ল বাড়িতে। তারপর প্রথমেই আলমারিতে থাকা ৪০ হাজার টাকা নগদ ও সোনার গয়না চোরেরা  হাতিয়ে নেন । সেই সময়ে ঘরের মধ্যেই পড়ে থাকা মদের বোতলের ওপর তাদের নজর পড়ে। এরপরেই রান্নাঘর থেকে কাঁচের গ্লাস এনে পুরো বোতল ফাঁকা করে দেয় তারা।

 সকালে বাড়ি ফিরে এসে  দম্পতি দেখেন যে গেটের তালা ভাঙা ও পুরো ঘর লন্ডভন্ড ৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেয় থানায়। সোনারপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।   সিসিটিভি ক্যামেরায় সন্দেহজনকভাবে দু’জনকে এই বাড়ির ভেতরে ঢুকতে দেখা গিয়েছে ৷ তবে কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।  

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা