প্রথম তুষারপাতে বরফে ঢাকল সান্দাকফু, খুশি পর্যটকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমতলে এখন জাঁকিয়ে শীত পড়েনি । কিন্তু পাহাড়ে দেখা গেল এক অন্য চিত্র। নামল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার দুপুর থেকে বরফে সাদা হয়ে গিয়েছে সান্দাকফু। বলা যায়, এদিনই ছিল মরশুমের প্রথম তুষারপাত। আর তাতেই বেশ আনন্দিত হয়েছেন পর্যটকেরা।

ডিসেম্বর মাস আগে দার্জিলিঙয়ের কোথাও দেখা যায়না বরফ। তাই এদিন যে সান্দাকফুতে তুষারপাত হবে তা কেউ বুঝতেই পারেনি । ২০২৩ সালে দার্জিলিঙে প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। কিন্ত চলতি বছর নভেম্বর মাসের শেষের দিকেই দেখা গেল তুষারপাত। আর তাতেই পাহাড়ে থাকা পর্যটকেরা এখন উপভোগ করছেন অপূর্ব সৌন্দর্য। শুধু তাই নয় তুষারপাত চলাকালীন এদিন  রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে পর্যটকেদের।

উল্লেখ্য, চলতি বছর সময়ের অনেক আগে তুষারপাত শুরু হওয়ায় আনন্দিত হোটেল মালিকেরা। কারণ, শীত যত জাঁকিয়ে পড়বে ততই পাহাড়ে বাড়বে পর্যটকদের ভিড়। বলা বাহুল্য, এবার শীতের শুরুতেই গোটা পাহাড়ে বেশ ঠান্ডার আমেজ ৷ পড়শি রাজ্য সিকিমেও  বেশ জাঁকিয়ে শীত পড়েছে ৷ আর তাপমাত্রার পারদ নামতেই সাদা বরফে মুখ ঢাকল পর্যটকদের জনপ্রিয় সান্দাকফু ৷   তবে দার্জিলিঙে তুষারপাত হলেও সমতলে এখনও সে ভাবে শীতের দেখা মেলেনি। দক্ষিণবঙ্গে ঠাণ্ডা আসতে এখন অনেকদিনই বাকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ