কেএলও’এর নামে ৫ লাখ টাকা চেয়ে ব্যবসায়ীকে হুমকি চিঠি

এবার ৫ লাখ টাকা চেয়ে ব্যবসায়ীকে হুমকি চিঠি। জঙ্গি সংগঠন কেএলও’এর নামে এই চিঠি দেওয়া হয়েছে ধূপগুড়ির এক ব্যবসায়ীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ৫ লাখ টাকা চেয়ে ব্যবসায়ীকে হুমকি চিঠি। জঙ্গি সংগঠন কেএলও’এর নামে এই চিঠি দেওয়া হয়েছে। ধূপগুড়ির এক ব্যবসায়ীকে এই চিঠি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির (Dhupguri) ১২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা রঞ্জিত বিশ্বাস। তাঁর কাছ থেকে টাকা চেয়ে পাঠানো হয়েছে চিঠি। রঞ্জিত বিশ্বাস পেশায় বস্ত্র ব্যবসায়ী। সূত্রের খবর, পাঁচ লাখ টাকা চেয়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে কে বা কারা হুমকি চিঠি রেখে গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, ওই চিঠিতে ৫ লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা দেওয়ার জন্য নির্ধারিত দিনও বেঁধে দেওয়া হয় ওই চিঠিতে। টাকা না দিলে রঞ্জিত বিশ্বাসের ছেলে এবং মেয়েকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। চিঠিটি ওই ব্যবসায়ীর বাড়ির সামনে সুতো দিয়ে বেঁধে রাখা ছিল।

এই ঘটনার খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে ওই বাড়িতে নিরাপত্তা দেওয়া হয়েছে। বাড়ির সামনে পুলিশ প্রহরা থাকার পাশাপাশি এলাকায়ও চলছে পুলিশি টহলদারি। স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন বসু মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে দেখা করেন ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই হুমকি চিঠি প্রকৃত কেএলও’র চিঠি নাকি অন্য কেউ কেএলও’র নাম করে এই চিঠি দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য এর আগে কেএলও-র একাধিক হুমকি ভিডিয়োতে চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়িতে। অন্যদিকে এই হুমকি চিঠির দায় অস্বীকার করেছে কেএলও।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা