রাতের শহরে হাতির হানা ঝাড়গ্রামে, মৃত ৩

ঘটনার জেরে শহরজুড়ে নেমে এসেছে তীব্র আতঙ্ক। শহরের অর্ধেক এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালেই বন্‌ধের চেহারা নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে হাতির(Elephant) হানা নতুন কোনও ঘটনা নয়। তার জেরে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু সেই সব ঘটনা এতদিন গ্রামের দিকে বা জঙ্গলের মধ্যে কিংবা জঙ্গল লাগোয়া এলাকায় ঘটতে দেখা যেত। কিন্তু এবার সেই ঘটনাই ঘটে গেল খাস শহরের বুকে। বুধবার রাতে ঝাড়গ্রাম(Jhargram) শহরে ঢুকে পড়ে ২টি হাতি। আর সেই দুই হাতির হানায় মারা গেলেন শহরের ৩জন বাসিন্দা। আহত হলেন আরও ৩জন। এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শিরিষপোল এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতরা হলেন ভূষণ মাহাতো, রামেশ্বর বাস্কে এবং দেবী মণ্ডল। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। ঘটনার জেরে শহরজুড়ে নেমে এসেছে তীব্র আতঙ্ক। শহরের অর্ধেক এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালেই বন্‌ধের(Bandh) চেহারা নেমে এসেছে। খোলেনি দোকানপাট, চলছে না যানবাহণ, রাস্তায় দেখা নেই মানুষের।

জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ একটি প্রাপ্তবয়স্ক দাঁতাল হাতি ও একটি শাবক দলছুট হয়ে কোনওভাবে শহরে ঢুকে পড়ে। ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন শিরিষপোল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে হাতি দুটি। ওই সময় প্রতিদিনের মতো বুধবারও রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন বেশ কয়েকজন। হঠাৎ করেই দাঁতালের মুখোমুখি হয়ে পড়েন তাঁরা। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় কেউই আর পালানোর সুযোগ পাননি। হাতির একেবারে সামনাসামনি পড়ে যান। আর তাতেই ঘটে বিপত্তি। ৩জনকে ঘটনাস্থলেই পা দিয়ে পিষে মেরে ফেলে দাঁতালট। বাকি ৩জনকে শুঁড়ে জড়িয়ে ধরে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা হাতি দুটি সরে গেলে ওই ৬জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ৩জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাংলার বুকে হাতির হানায় একদিনে এতজনের হতাহতের ঘটনা সাম্প্রতিককালে হতে দেখা যায়নি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বনদফতরের(Forest Department) আধিকারিকেরা। তাঁদের প্রাথমিক সন্দেহ দলছুট দুই হাতি পথ ভুল করে ওই এলেকায় চলে আসে। আর তাতেই ঘটে বিপর্যয়। যদিও বন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমেছে। তাঁদের বক্তব্য, বন দফতরের কাছে এই হাতির তাণ্ডবের বিষয় নিয়ে বার বার বলা হলেও সমস্যার সমাধানে বন দফতরকে কখনও এগিয়ে আসতে দেখা যায় না। বৃহস্পতিবার সকালে হাতি দুটিকে ঝাড়গ্রাম শহরের ৮ নম্বর ওয়ার্ডের মেহেরাবাঁধ এলাকায় দেখা গিয়েছে। বন দফতরের আধিকারিক থেকে কর্মীরা চেষ্টা করছেন হাতিদুটিকে ফের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে। সেই কারণে শহরের ওই এলেকায় সবাইকে যেমন এদিন সকালে বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে তেমনি হুলা পার্টিও(Hula Party) নামানো হয়েছে।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর