আন্তঃরাষ্ট্রীয় মাদক পাচার চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৩ পাচারকারী

তল্লাশি চালালে পুলিশ দেখতে পায় ড্রাইভার কেবিনের ওপরের দিকে একটি চোরা কুঠুরি আছে। সেখানে রাখা হয়েছে গাঁজার ২০ টি বড় প্যাকেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপনসূত্রে খবর পেয়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশের (POLICE) স্পেশাল অপারেশন গ্রুপ। উদ্ধার করা হয়েছে প্রায় ২ ক্যুইন্টল গাঁজা। পুলিশের জালে ৩ পাচারকারী।  

শনিবার রাতে জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ লিডার সঞ্জু বর্মনের কাছে গোপন সূত্রে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে বিহারে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা। খবর পেয়ে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। রাস্তার মাঝে দাঁড় করানো হয় নির্দিষ্ট নম্বরের লরিটিকে। চালানো হয় তল্লাশি।  

প্রথমে ওই লরিতে কিছু পাওয়া যায়নি। পরে ফের তল্লাশি চালালে পুলিশ দেখতে পায় ড্রাইভার কেবিনের ওপরের দিকে একটি চোরা কুঠুরি আছে। সেখানে রাখা হয়েছে গাঁজার ২০ টি বড় প্যাকেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি লরিতে থাকা ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। পাহাড়পুর এলাকায় লরিটিকে আটক করা হয় এবং লরিটির  গোপন চেম্বার থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। গাঁজা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?