পাথর খাদানে আচমকাই নামল ধস, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাথর খাদানে আচমকাই নামল ধস। আর তাতেই প্রাণ হারালেন তিন জন শ্রমিক। আর এই ধসের জেরে একজন জখম হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন  একটি পাথর খাদানে।

এদিন সকালে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন। সেই সময় আচমকাই পাথর খাদানে নামে ধস। আর এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় চারজন শ্রমিক। স্বাভাবিকভাবে এই ধস নামার জেরে চাপা পড়েন সেখানে কর্মরত চারজন পাথর খাদানের শ্রমিক। ঘটনাস্থলে প্রাণ হারান তিন জন। ইতিমধ্যেই মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিনের দুর্ঘটনায় নিহতরা হলেন মুকেশ মাল, কমল মির্ধা। আর এক জনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের দেহ বর্তমানে মর্গে পাঠান হয়েছে। কিছু দিন আগেই নলহাটিতে পাথরবলয় এলাকার ভবানন্দপুর-নসিপুরে খাদানের নীচে চাপা পড়ে একজন প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা। তাতেই উদ্বেগের  মুখে শ্রমিকদের নিরাপত্তা। তবে কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর