কুলতলিতে হামলা বাঘের! আহত ১ গ্রামবাসী

ল্যাজেগোবরে অবস্থা করে দিচ্ছে একটি বাঘ। বন কর্মীদের মাথাব্যাথা বাড়িয়েই দীর্ঘ চারদিন ধরেই কুলতলির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চতুর বাঘ

Share:

নিজস্ব প্রতিনিধি: ল্যাজেগোবরে অবস্থা করে দিচ্ছে একটি বাঘ। বন কর্মীদের মাথাব্যাথা বাড়িয়েই দীর্ঘ চারদিন ধরেই কুলতলির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চতুর বাঘ। তাকে ধরার জন্য বিস্তর আয়োজন করা হলেও দেখা মিলছে না রয়্যাল বেঙ্গলের। আড়াল থেকেই গর্জন করছিল দক্ষিণরায়। রবিবার দুপুরে আচমকাই কুলতলির শেখপাড়ার জঙ্গলে ফের গর্জন করে ওঠে বাঘটি। সূত্রের খবর, ওই এলাকাতে সাধারণ মানুষ লাঠি নিয়ে বাঘ ধরতে যাওয়ার সময় গর্জন শুনতে পান। ঠিক সেই সময় জঙ্গল থেকে বেড়িয়ে এক গ্রামবাসীকে আঘাত করে বাঘটি। আর এতেই আতঙ্ক বেড়েছে।

আপাতত বন দফতরের তরফে সতর্কতা চালানো হচ্ছে গ্রামে। দুটি খাঁচা পাতা হয়েছে ছাগলের টোপ দিয়ে। জাল দিয়ে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু লুকোচুরি খেলেই চলেছে বাঘ। পায়ের ছাপ পাওয়া গিয়েছে পিয়ালি নদীর ধারেই। যাতে আতঙ্ক আরও বাড়ে। ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হচ্ছে বাঘের। জলে নামানো হয়েছে স্পিড বোট। নজরদারি চালাচ্ছে বন দফতরের কর্মীরা। সূত্রের খবর, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে ওই বাঘটি। তাই ডোঙ্গাজোড়া গ্রামেই তল্লাশি চালাচ্ছে বন কর্মীরা। যদিও চারদিন হয়ে গেলেও কেন এখনও বাঘ ধরা গেল না? প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যে। ক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। যদিও সবাইকে শান্ত হতে ও সতর্ক থাকতেই নির্দেশ দিচ্ছে বন দফতরের কর্মীরা।

সূত্র মারফত জানা গিয়েছে, বাঘটি প্রাপ্তবয়স্ক। পুরো এলাকায় জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে বাঘটি।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ