পদ্মপুকুরের কাছে দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস, সাঁতরাগাছি লাইনে বন্ধ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দুর্ঘটনা। রবিবার দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস। এদিন  সকাল সাড়ে ৯টা নাগাদ হাওড়ার শালিমার স্টেশনের কাছে পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনাটি । সেইসময় তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় । আর তাতে ব্যাহত শালিমার-সাঁতরাগাছি লাইনের ট্রেন চলাচল। তবে স্বস্তির বিষয় এদিনের ট্রেন দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি  । 

জানা গিয়েছে, পদ্মপুকুর ষ্টেশনের কাছে দুর্ঘটনার সময়  দু’টি এক্সপ্রেস ট্রেনই খালি ছিল। শালিমার দিকে যাচ্ছিল  তিরুপতি এক্সপ্রেস। আর সেইসময় অন্য একটি এক্সপ্রেস আচমকাই সামনে এসে যায়। তাতেই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এরফলে তিরুপতির দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে  ট্রেনে কোন যাত্রী না থাকায় এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিরুপতি এক্সপ্রেস।  

এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, একটি ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ইঞ্জিনিয়ররা । লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।  কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখন স্পষ্ট নয় । বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রেল আধিকারিকরা ।  দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়ে  দেওয়া হয়েছে রেলের তরফে ।  

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে