কেন্দ্রীয় দল ফিরতেই ফাঁসিদেওয়াতে তৃণমূলের ওপরে চড়াও বিজেপি, হাতাহাতি

ফাঁসিদেওয়ার ট্রামবাড়ি এলাকার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখতে এসেছিল ‘আবাস যোজনা’ (ABAS YOJANA)  প্রকল্পের কাজ। সেই দল ফিরতেই তৃণমূল নেতাকর্মীদের ওপর চড়াও হয় বিজেপি। সবুজ শিবিরের অভিযোগ এমনটাই। ফাঁসিদেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফাঁসিদেওয়ার ট্রামবাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি প্রতিনিধি দল ওই এলাকায় গিয়ে সমীক্ষা করে। তালিকায় নাম আছে এবং বাড়ি পেয়েছেন, এমন লোকেদের সঙ্গে কথা বলেন ওই দল।

প্রতিনিধি দল যাওয়ার পরেই বেশ কয়েকজন বিজেপি কর্মী বচসা শুরু করেন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। তাঁদের দাবি, তালিকায় যোগ্য অনেকের নাম নেই। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, আবাস যোজনার কাজ দ্রুত এবং স্বচ্ছভাবে হচ্ছে। কাজ হচ্ছে গাইডলাইন মেনে। সমস্ত তথ্য বিভিন্ন ধাপে খতিয়ে দেখা হচ্ছে। কড়া নজর রয়েছে প্রশাসনের। তথ্য যাচাই করে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অভিযোগও শুনেছে ওই দল। বিজেপির অভিযোগ, তবুও স্বচ্ছতা নেই।

এরপরেই গেরুয়া এবং সবুজ শিবিরের বচসা রূপ নেয় হাতাহাতির। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জ্বর-লাগাতার বমি, ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন গ্রামবাসী, চাঞ্চল্য সন্দেশখালিতে

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার