এই মুহূর্তে

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। তার সঙ্গে এবার যোগ হয়েছে রান্নার গ্যাস নিয়ে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি। এই আবহে প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড সমাবেশের প্রাক্কালে পাঁচটি প্রশ্ন তুলে ধরল তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নগুলির উত্তর জানতে চায় বাংলার মানুষ।

এদিকে আজ, শনিবার রয়েছে মোদির ব্রিগেড সমাবেশ। বিধানসভা নির্বাচন আসন্ন। তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলায় আসতে শুরু করেছেন নানা নেতা–মন্ত্রীরা। কিন্তু বাংলার মানুষজন যে প্রধানমন্ত্রীর কাছে কিছু প্রশ্নের উত্তর চান। আজ সেগুলিই দলের এক্স হ্যান্ডেলে তুলে ধরল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির এক্স পোস্টে লিখেছে, ‘‌যেহেতু রাজনৈতিক পর্যটক নরেন্দ্র মোদি আজ আবারও তার উপস্থিতি দিয়ে বাংলাকে ‘‌সুন্দর’‌ করছেন, তাই এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার সাহস তাঁর নেই বলে আমরা জানি।’‌ এখন বিস্তর হেনস্থার মধ্যে পড়ে বাংলার মানুষের পক্ষ থেকে প্রশ্নগুলি তুলে ধরল তৃণমূল।

 

অন্যদিকে শহর থেকে জেলা—সর্বত্রই মানুষকে হয়রানি এবং হেনস্থার শিকার হতে হয়েছে। এসআইআর থেকে শুরু করে রান্নার গ্যাসের লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষজন বীতশ্রদ্ধ। তার উপর রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের উপর আর্থিক চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন, ‘‌এক, ৬৩ লক্ষ নাম মুছে ফেলার পর, আরও ৬০ লক্ষকে বিচারের আওতায় আনার পর এবং প্রায় ২০০ নিরপরাধ মানুষের প্রাণহানির পর, এসআইআর–এর মাধ্যমে আসলে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে? দুই, বিশ্বগুরু হওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর, অনিয়ন্ত্রিত এলপিজির দাম বৃদ্ধি এবং ভয়াবহ সরবরাহ সংকটের কারণে দরিদ্র ও দুর্বল পরিবারগুলি কেন খাদ্যহীন হয়ে পড়ছে? বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও কেন কোনও কৌশলগত মজুদ তৈরি করা হয়নি?’‌

এছাড়া আগেও মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। নোটবন্দি করার জেরে মানুষ লাইনে দাঁড়িয়েছিল। করোনাকালে লাইনে দাঁড়াতে হয়েছিল টিকার জন্য। তাই মানুষের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, ‘‌তিন, কেন কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার ১.৯৬ লক্ষ কোটি টাকার ন্যায্য তহবিল আটকে রেখেছে? এবং কেন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও তার সরকার বাংলায় মনরেগা পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে? চার, কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধু তাদের মাতৃভাষা বলার কারণে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, আটক করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে এবং নির্মমভাবে হত্যা করা হচ্ছে? পাঁচ, কেন বিজেপি নেতারা, যার মধ্যে মোদিও আছেন, বারবার বাংলার শ্রদ্ধেয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মণীষীদের অপমান করেছেন, যাদের আমরা সর্বোচ্চ সম্মান করি?’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte