রাতের অন্ধকারে বনগাঁয় তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন  বিধানসভা নির্বাচনের জন্য চলছে প্রচার অভিযান। পোস্টার, প্ল্যাকার্ড লাগিয়ে প্রচার করার পাশাপাশি এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের আগে বিপক্ষ প্রার্থীর পোস্টার ছেঁড়ার ঘটনা নতুন নয়। এবারও রাতের অন্ধকারকে কাছে লাগিয়ে বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থীর ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বনগাঁ বাটামোড় এলাকা থেকে বনগাঁ ১নং রেলগেট পর্যন্ত পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে। সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বনগ্রাম কুমুদিনি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে হীরালাল মূর্তির মোড় এলাকা পর্যন্ত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি পানের পিক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় বনগাঁ থানায়। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। বিশ্বজিৎ দাস তৃণমূলের প্রার্থী। তাঁকে দেখে ভয় পেয়েছে ওরা। তাই এইসব কাজ করছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি বলেন, ওসব ভুল কথা। সাধারণ মানুষ মেনে নিতে চাইছে না। তৃণমূলের কোনও প্রার্থীকে সাধারণ মানুষ চাইছেন না, সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ উত্তর থানার পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে লাগানো ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভাকে পাখির চোখ করে প্রচার চালাচ্ছে সবপক্ষই। শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পেশের কাজ। জোরকদমে প্রচার চালানোর মাঝেই অশান্তির ঘটনা। রাতের অন্ধকারে কারা এই কাজ করেছেন, তার তদন্ত চলছে। 

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর