ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

এবার ফোনেই সাধারণ মানুষের পুর-পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় জনকল্যাণ শিবিরের পর এবার রাজ্যের পুর দফতরের নয়া উদ্যোগ। এবার ফোনেই সাধারণ মানুষের পুর-পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের পৌর এলাকাগুলির নাগরিকদের যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের জন্যে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। আগামী ৪ জুলাই থেকে কলকাতা পুরসভার উদ্যোগে একটি বিশেষ প্রোগ্রাম শুরু হবে। যার নাম রাখা হয়েছে ‘মুখোমুখি’। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সম্প্রতি আসানসোলে ইসিএলের একটি কর্মসূচি থেকে এমনটা ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল।

তিনি জানিয়েছেন, আগামী ৪ জুলাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রতি শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত KMC এলাকা বাসিন্দাদের জন্যে ফোন লাইন খোলা থাকবে। যেখানে তাঁরা তাঁদের এলাকায় পরিষেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। এছাড়া রাজ্যজুড়ে আরও মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যে এই কর্মসূচির আলাদা দিনক্ষণ ধার্য করা হবে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

এই কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ৪ জুলাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রোগ্রামে তিনি নিজে সেখানে উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও হাজির থাকবেন। গোটা ডিপার্টমেন্ট কনফারেন্স রুমে বসবে। দক্ষিণবঙ্গের সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা তাঁর সঙ্গে যোগ দেবেন। তবে দূরত্বের কারণে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা ভার্চুয়ালির তাঁর সঙ্গে কনফারেন্সে যোগ দেবেন। এই লাইভ সেশন চলবে প্রায় এক থেকে দেড় ঘণ্টা। যেখানে সাধারণ মানুষ ফোন করে জল, রাস্তা বা অন্য যেকোনও পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। ফোন আসা মাত্রই সমস্যার কথা লিখে নেওয়া হবে। আর তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে। এরপর অভিযোগকারীর মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে তাঁর সমস্যাটি নথিভুক্ত হয়েছে। যতক্ষণ না সমস্যা মিটছে ততক্ষণ সেই এলাকায় কাজ চালানো হবে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর