রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী, নন্দীগ্রাম থেকে কী বার্তা দিলেন পবিত্র?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মার্চ মাসের শেষ রবিবার। তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলগুলি। তার মধ্যে হটস্পষ্ট বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। রাত পোহালেই সোমবার এখানে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা। এখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। তাই টানটান প্রতিদ্বন্দ্বিতা হবে দু’‌পক্ষের মধ্যে। এই দুই প্রার্থীই সোমবার মনোনয়ন জমা দেবেন। তার আগে আজ, রবিবার ঝোড়ো প্রচার করলেন তৃণমূল–বিজেপির দুই প্রার্থীই। আর সেখানেই আত্মবিশ্বাসের সঙ্গে নন্দীগ্রামের নানা প্রান্তে অলিগলি ঘুরে বাড়ি বাড়ি প্রচার সারেন পবিত্র কর।

এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর কর্মী–সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। আর স্থানীয় মানুষজন হাত নেড়ে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। পবিত্র কর স্থানীয় ব্যক্তি হওয়ায় মানুষজন তাঁকে বেশি করে চাইছেন বলে ঘাসফুল শিবিরের দাবি। সেখানে শুভেন্দু অধিকারী গতবার জিতলেও তা নিয়ে বিতর্ক আছে। তার উপর শুভেন্দু নন্দীগ্রামের ব্যক্তি নন। এবার তাই লড়াই বেশ কঠিন বলে মনে করছেন রাজ্য–রাজনীতির কারবারিরা।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পবিত্র কর। তারপরই ঘাসফুল শিবির তাঁকে প্রার্থীও করে। এমনকী পবিত্র করের সমর্থনে গত ২৫ মার্চ কর্মীসভা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাতে কর্মী–সমর্থকরা ব্যাপক উৎসাহিত হন। এখান থেকেই অভিষেক বার্তা দিয়েছিলেন, পূর্ব মেদিনীপুরে সমস্ত আসনের মধ্যে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। তার পরই আজ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন প্রার্থী পবিত্র। পবিত্র কি পারবে শুভেন্দুকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে আনতে? সেটাই এখন দেখার।

এছাড়া রাজ্যের হটস্পট হয়ে উঠেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। কারণ ওই বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে একদা শুভেন্দুর অধিকারীর ডানহাত পবিত্র কর। আর পবিত্র করকে দিয়ে এবার নন্দীগ্রামে জোড়াফুল ফোঁটাতে চাইছে তৃণমূল। স্নায়ুর চাপ বেড়েছে বিজেপিরও। বিশেষ করে শুভেন্দুর। কিন্তু কী বলছেন পবিত্র। আজ প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র বলেন, ‘‌মানুষ উৎসাহের সঙ্গে এগিয়ে আসছেন। আর্শীবাদ করছেন আর বলছেন আপনার কোনও ভয় নেই। আমি বলার আগেই ওনারাই বলছেন কোনও চিন্তা করবেন না আপনিই জয়লাভ করবেন।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?