‘‌দল আমাকে আপনাদের এখানে দায়িত্ব দিয়েছে’‌, প্রচারে বেরিয়ে জনগণের দুয়ারে রাজীব

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে নির্বাচনী প্রচারের শুরুতেই ঝড় তুললেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। বালিচকের দলীয় কার্যালয়ে কর্মী–সমর্থকদের সঙ্গে প্রথম দিনের পরিচিতি সভাতেই ঝড় তুললেন তিনি। একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে বলে জানিয়ে দেন তিনি।

এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কর্মী–সমর্থকরা উজ্জীবিত হয়ে ওঠেন। সকলেই কথা দেন, একসঙ্গেই জোরদার লড়াই হবে। মাঠে–ময়দানে বিজেপিকে বুঝে নেওয়া হবে বলে কথা দেন কর্মী–সমর্থকরা। তারপর রাজীব মানুষের দুয়ারে পৌঁছে যান। সকলের সঙ্গে কথা বলে জানতে চান তাঁদের কোনও অভাব–অভিযোগ আছে কিনা। তারপর তা করে দেওয়া হবে কথা দিয়ে আশীর্বাদ নেন তিনি। এখানেই সকল স্থানীয় মানুষজনকে প্রার্থী রাজীব বলেন, ‘‌আমাকে ডেবরা আসনে প্রার্থী করা হয়েছে। আপনাদের কাছে আবেদন, তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেবেন। আমি সারাবছর আপনাদের পাশে থেকে কাজ করব। এখানে অনেক উন্নয়ন হয়েছে। আরও করব।’‌

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুনে সকলেই হাত নেড়ে সম্মতি জানান। কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় মেনে নেওয়া হবে না বলেও জানিয়ে দেন রাজীব। সাধারণ কর্মীদের মনোবল চাঙ্গা করে ভোটে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন তিনি। বিজেপির হাত কোনও ভাবেই শক্ত করা যাবে না বলে স্পষ্ট করে দেন তিনি। কর্মীদের সামনেই রাজীব বলেছেন, ‘‌দল আমাকে আপনাদের এখানে দায়িত্ব দিয়েছে। তাই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। দল যেখানে দায়িত্ব দেবে সেখানে কাজ করতে আমি প্রস্তুত। আমায় ডেবরায় নিয়ে আসা হয়েছে। তাই এখানের মানুষের সুখ–দুঃখে থাকব আমি।’‌

এছাড়া এতদিন ডেবরার বিধায়ক ছিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। এবার তাঁকে ডোমকলে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর জায়গায় রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রীকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর ডোমজুর বিধানসভার প্রার্থী হয়েছিলেন। তবে তাঁকে হারতে হয়েছিল। তারপরই কিছুদিনের মধ্যে কামব্যাক করেন তৃণমূলে। পুরনো দলে ফিরে এসে নিজের আনুগত্য ফের দেখিয়ে দেন রাজীব। আর তারপরই এবার ডেবরার প্রার্থী হয়েছেন তিনি।

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থ-র ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ