মৃতদেহ নিয়ে শান্তিপুরে রাজনীতি করছে বিজেপি, দাবি তৃণমূলের

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি, ‘সব জায়গায় মৃতদেহ নিয়ে রাজনীতি করা, দোষটা শাসকদলের ওপর চাপিয়ে দেওয়া, এটা ঠিক নয়।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি(BJP) নেতাকে পিটিয়ে খুনের(Murder) অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে নদিয়া(Nadia) জেলার শান্তিপুর(Shantipur) থানা এলাকা। এদিন সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে ফুলিয়ার কাছে রাজ্য সড়ক অবরোধে নেমে পড়েছে বিজেপি। ওই ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা। বুধবার রাতে শান্তিপুর থানার আরবান্দি ২ পঞ্চায়েতের বড় জিয়াকুর আরপাড়ায় দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন আরবান্দি ২-এর ১৭ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি অধীর সরকার(৬০)। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীনই ওই বিজেপি নেতার ওপর লাঠি-বাঁশ দিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করছে।

জানা গিয়েছে, সভাপতি অধীর সরকারের মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি ট্যুইট করে দাবি করেন যে, ‘উৎসবের মরশুমেও তৃণমূলের দুষ্কৃতীরা বিরোধীদের ওপর বিশেষ করে বিজেপির ওপর আক্রমণ থামাচ্ছে না। শান্তিপুরে অধীর সরকারকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের ৪-৫ দুষ্কৃতীরা। রাজ্যে স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ শুভেন্দুর এই ট্যুইটের বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের(TMC) সভাপতি সনৎ চক্রবর্তীর দাবি, ‘তৃণমূল খুনের রাজনীতি করে না। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল।’

পাশাপাশি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের(Joyprakash Majumdar) দাবি, ‘সব জায়গায় মৃতদেহ নিয়ে রাজনীতি করা, দোষটা শাসকদলের ওপর চাপিয়ে দেওয়া, এটা ঠিক নয়। স্থানীয় এলাকা আরও গন্ডগোল হবে। শুভেন্দু অধিকারী কিছু না জেনে বলে দিচ্ছেন। এতে স্থানীয় এলাকার গন্ডগোল বাড়বে। যিনি মারা গিয়েছেন তিনি বিজেপির কতবড় নেতা, কী কারণে হয়েছে, এসব পুলিশ দেখবে। সত্যি যদি ঘটনা হয়, তাহলে দোষীদের ধরবে। এ রাজ্যে অপরাধ করে পুলিশের হাত থেকে নিস্তার পাওয়া যায় না।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ১জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন