ভোট নির্ঘণ্ট ঘোষণা হতেই ‘মানুষের দুয়ারে’ তৃণমূল, মনের কথা শুনতে উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। ‘মানুষের দুয়ারে’ পৌঁছে তাদের মনের কথা শোনার লক্ষ্যেই দলীয় কর্মী ও নেতৃত্ব বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন।

প্রসঙ্গত, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল মানুষের দৈনন্দিন সমস্যাগুলি কাছ থেকে জানা এবং তাদের প্রত্যাশা বা চাহিদা বোঝা। কোথাও পানীয় জল, রাস্তা বা আলো-সংক্রান্ত সমস্যা রয়েছে কি না, সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কি না, অথবা নতুন কী ধরনের সুবিধা মানুষ চান- এসব বিষয়েই সরাসরি মতামত নিচ্ছেন তৃণমূলের কর্মীরা।

তৃণমূল কর্মীরা বলছেন, ভোটের আগে শুধু প্রচার নয়, মানুষের কথা শোনা এবং তাদের সমস্যার বাস্তব চিত্র বোঝাও সমান গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শহর থেকে গ্রামে গত ১৫ বছরে নানা প্রকল্প ও উন্নয়নের কাজ করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার । তারপরও যদি কিছু বাকি থেকে থাকে, সেটা জানতেই এই উদ্যোগ। তাই গ্রাম থেকে শহর-বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারাও তাদের সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রত্যাশার কথা খোলামেলাভাবে তুলে ধরছেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য ও মতামত সংগ্রহ করে তা দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, মানুষের প্রয়োজন ও দাবি বুঝে উন্নয়নের পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব। নির্বাচনের আগে এই ‘দুয়ারে জনসংযোগ কর্মসূচি ‘ তাই রাজনৈতিক প্রচারের পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে