শিলিগুড়িতে মহকুমা পরিষদের দখল নিল তৃণমূল

জিটিএ-তে তৃণমূলের খাতা খোলা ও সমতলে মহকুমা পরিষদ দখল আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সেটাই কার্যত মিলে গেল শিলিগুড়িতে। গত রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের(SMP) ৯টি আসনে, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসনে ও ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট গ্রহণ করা হয়। সেই ভোটের গণনার কাজ শুরু হয় এদিন সকাল থেকেই। এর পর সময় যতই গড়িয়েছে তৃণমূল(TMC) সুনামি ততই মাথাচাড়া দিয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরেই হোক কী পঞ্চায়েত সমিতির স্তরে মায় মহকুমা পরিষদেও তৃণমূল এদিন দিনভর তার দাপট ধরে রেখে বিকালের মধ্যেই জয় ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মহকুমার ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯টিতে বোর্ড গড়তে চলছে তৃণমূল। ৩টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে।

জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনের মধ্যে তৃণমূল ৫টি ও বিজেপি(BJP) ১টি আসনে জয়ী হয়েছে। ৩টি আসনে এখনও গণনার কাজ চলছে। ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনের মধ্যে ৫৪টি আসন গিয়েছে তৃণমূলের দখলে। ১০টি আসন দখল করল বিজেপি, ২টিতে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে। আর এই জয়ের জেরে শিলিগুড়ি মহকুমা পরিষদ এই প্রথম বামেদের(Left) হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে চলে গেল। একই সঙ্গে বিজেপি সেখানে উঠে এল প্রধান বিরোধী দল হিসাবে। যদিও উনিশের লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি শিলিগুড়ি মহকুমা এলাকা থেকে যে হারে ভোট পেয়েছিল তাতে মনে হয়েছিল এবারে বিজেপি বাজিমাত করতে পারে। কিন্তু সেই সম্ভাবনায় এদিন জল ঢেলে দিলেন শিলিগুড়ি মহকুমার ৪টি ব্লকের ২২টি গ্রামের মানুষজন। তাঁরা এলাকার উন্নয়নের জন্য বেছে নিলেন তৃণমূলকেই। স্নদেহ নেই পাহাড়ে জিটিএ(GTA)-তে তৃণমূলের খাতা খোলা ও সমতলে মহকুমা পরিষদ দখল আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করল। ধাক্কা খেল, প্রত্যাখাত হল বিজেপির অপপ্রচার, কুৎসা, মিথ্যা অভিযোগ এবং সর্বোপরি বাংলা ভাগের ষড়যন্ত্র।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই