তৃণমূলের নয়া জনসংযোগ কর্মসূচি, উত্তরবঙ্গে শুরু হচ্ছে ‘উঠোন বৈঠক’

উত্তরবঙ্গে আদিবাসী এলাকায় জনসংযোগের জন্য ‘উঠোন বৈঠক’ এর সিদ্ধান্ত নিল তৃণমূল। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অভিযোগের কথা শুনবেন তৃণমূলের নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে জনসংযোগের জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নন্দীগ্রামে চাটাই বৈঠকের কর্মসূচি নিয়েছে জোড়াফুল শিবির। এবার উত্তরবঙ্গে (North Bengal) আদিবাসী এলাকায় জনসংযোগের জন্য ‘উঠোন বৈঠক’ এর সিদ্ধান্ত নিল তৃণমূল। এই কর্মসূচির মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অভাব অভিযোগের কথা শুনবেন তৃণমূলের নেতারা। একইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও মানুষকে জানাবেন।

উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা দিয়ে এই কর্মসূচি শুরু হতে চলেছে। আদিবাসী বাড়িগুলিতে গিয়ে তাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরবে জোড়াফুল শিবির। বিজেপি যে ভুল বোঝাচ্ছে-এই বার্তাও দেওয়া হবে। প্রসঙ্গত উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে যথাক্রমে ৯ টি ৬ টি ব্লক। মোট ১৫টি ব্লকের মধ্যে একাধিক ব্লক আদিবাসী অধ্যুষিত। আর তাই পঞ্চায়েত নির্বাচনে আদিবাসীদের মন পেতে এবার তাঁদের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ করতে চাইছে রাজ্যের শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িও দিনাজপুর জেলায়। তাই দিনাজপুর দিয়েই এই উঠোন বৈঠক শুরু হচ্ছে। গ্রামের বেশ কয়েকটি বাড়ি বাছাই করে এই করমসূচি শুরু করা হবে।

ইতিমধ্যে এই কর্মসূচির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘আমরা যে সকলের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই, কাউকে অসম্মান বা ভেদাভেদ যে করি না-সেটাই এইভাবে আমরা কর্মসূচির মাধ্যমে পালন করছি।’ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর করেছেন। জঙ্গলমহল সফরে নিজে আদিবাসী বাড়িতে গিয়ে সরাসরি কথা বলেছেন স্থানীয় মানুষজনের সঙ্গে। শুনেছেন তাঁদের অভাব অভিযোগ।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড