শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে আশাবাদী তৃণমূল

শিলিগুড়িতে পুরবোর্ড চালাচ্ছে তৃণমূল। এই জয়ের পরে এবার ঘাসফুল শিবির রীতিমত উৎসাহিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয় নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় তৈরি হওয়া শিলিগুড়ি মহকুমা পরিষদ(SMP) জন্মের সময় থেকেই বামেদের দখলে। এমনকি পরিবর্তনের পরেও সেই পরিষদ দখল করতে পারেনি তৃণমূল(TMC)। কিন্তু এবার খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষিত হতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনের(State Election Commission)। সেই বৈঠকের পরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে। কার্যত সেই হিসাব ধরেই এবারে এই পরিষদ নিজেদের দখলে আনতে রীতিমত আশাবাদী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। কার্যত পরিবর্তনের পরে এই প্রথম একক ভাবে তৃণমূল শিলিগুড়িতে পুরবোর্ড চালাচ্ছে তৃণমূল। এই জয়ের পরে এবার ঘাসফুল শিবির রীতিমত উৎসাহিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয় নিয়েও।

১৯৮৯ সালে বাম জমানায় দার্জিলিং জেলার ৪টি ব্লকের ২২ টি গ্রাম পঞ্চায়ত নিয়ে তৈরি হয় ত্রিস্তরীয় শিলিগুড়ি মহকুমা পরিষদ যার ক্ষমতা জেলা পরিষদের মতোই। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি এই ৪টি ব্লক নিয়ে গড়ে ওঠে এই মহকুমা পরিষদ। প্রথম দিন থেকেই এই মহকুমা পরিষদ রয়েছে বামেদের দখলে। পরিবর্তনের আগে ২০০৯ সালে এই পরিষদে ছিল ৭টি আসন। সেইবারের নির্বাচনে সিঙ্গুর ও নন্দীগ্রামের ইস্যুও কোনও ছাপ ফেলতে পারেনি এই পরিষদের নির্বাচনে। সেই ভোটে সিপিএম পেয়েছিল ৪টি আসন, ৩টি আসন পেয়েছিল কংগ্রেস। ২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের আসন বেড়ে হয় ৯। কিন্তু তৃণমূল যাতে ওই পরিষদে জয়ী না হয় তার জন্য ‘অশোক মডেলে’ জোট গড়ে লড়াই করে বাম ও কংগ্রেস। যদিও তাতে বামেদের লাভ হলেও কার্যত হোয়াইট ওয়াশ হয়ে যায় কংগ্রেস। ৬টি আসনে জেতে সিপিএম(CPIM), ৩টি পায় তৃণমূল।

নকশালবাড়ি-মণিরাম, চম্পাসারি-পাথরঘাটা, মাটিগাড়া-আঠারোখাঁই, খড়িবাড়ি-বুড়াগঞ্জ, বিন্ন্যাবাড়ি-রানিগঞ্জ, হেটমুড়ি-সিঙ্গিঝোরা এই ৬টি আসনে জয়ী হয় সিপিএম প্রার্থীরা। বাগডোগরা-গোঁসাইপুর, বিধাননগর ও চটেরহাট-ফাঁসিদেওয়া আসনে জয়ী হয় তৃণমূল। ২০২০ সালে এই পরিষদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু কোভিডের কারণে এতদিন সেখানে নির্বাচন করানো যায়নি। কার্যত প্রশাসক বসিয়ে কাজ সারতে হচ্ছিল। কিন্তু মাস দুই আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন খুব শীঘ্রই ভোট করিয়ে নেওয়া হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে। নবান্ন সূত্রে জানা গিয়েছে চলতি মাসেই বার হয়ে যাবে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি। ভোট হতে পারে জুন মাসের শেষ দিকে। মহকুমা পরিষদের ৯টি আসনে, ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে এবং ৪টি ব্লকে ছড়িয়ে থাকা মোট ২২টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে এই নির্বাচন হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা এবার তৃণমূল পরিষদ জিতে গেলেও জিতে যেতে পারে। কেননা ২০১৫ সালে তৃণমূলকে ঠেকাতে এককাট্টা হয়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু এখন তৃণমূল বিরোধীরা ৩-৪ ধারায় ভাগ হয়ে গিয়েছে। যার জেরে তৃণমূল যদি আগেরবারে নিজেদের জেতা ৩টি আসন ধরে রেখে আরও ২টি আসন বার করে আনতে পারে তাহলেই কেল্লা ফতে। সেই সঙ্গে বামেদের ভোটে বিজেপি কতখানি ভাগ বসায় তার ওপরেও তৃণমূলের আসন জয়ের সংখ্যা নির্ভর করবে। তৃণমূল বিরোধী ভোট যত ভাগ হবে তৃণমূলের আসন জয়ের সম্ভাবনা ততই বাড়বে। তাছাড়া এলাকার মানুষও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা আর্থসামাজিক প্রকল্পগুলির সহায়তা পেতে চাইছেন। সেই কারণেও তৃণমূলে এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে বোর্ড দখলের জন্য। 

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ