হুগলির খানাকুলে গণপিটুনি তৃণমূল নেতাকে, কী অভিযোগ বিজেপির?

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: উৎসবের মরশুম কাটতে না কাটতে ফের আক্রান্ত তৃণমূল নেতা। পুজো কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল। এখানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গণধোলাই দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই নেতা এক মহিলার শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জানা গিয়েছে, হুগলির খানাকুলের অঞ্চল সহসভাপতি বরুণ মণ্ডলকে গণধোলাই দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মদ খেয়ে এক মহিলার শ্লীলতাহানীর চেষ্টা করে। বিষয়টি ধরা পড়ে যেতেই জনরোষের মধ্যে পড়েন ওই তৃণমূল নেতা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। তৃণমূল নেতার দাবি, তিনি রাতে বাড়ি ফিরছিলেন। আচমকাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার পথ আটকে মারধর শুরু করে। জখম অবস্থায় বরুণ মন্ডলকে খানাকুল গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে এই মারধর চালানো হয়েছে। তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন বরুণ মণ্ডল। এটাই মেনে নিতে পারেনি বিজেপি। সেই কারণে মিথ্যে অভিযোগ দিয়ে মারধর করা হচ্ছে। বিজেপির দাবি, স্থানীয় মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করছিল বরুণ মণ্ডল। তৃণমূলের দাবি, গণধোলাই দেওয়ার পর বিষয়টি চাপা দিতে চাইছে বিজেপি। সেই জন্য শ্লীলতাহানীর কথা বলে বিষয়টি চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু মহিলাদের দিয়ে মিথ্যে কথা বলানো হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষই রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। বিজেপি ও তৃণমূল উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আসল ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর