মুর্শিদাবাদের বড়ঞাতে দুষ্কৃতীদের হামলায় মৃত এক তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে দুষ্কৃতীদের হামলায় মৃত এক তৃণমূল কর্মী। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের(Murshidabad) বড়ঞা থানার পাঁপড়দহ গ্রামে দু’পক্ষের সংঘর্ষের জেরে ব্যপক বোমাবাজির ঘটনা ঘটল, এই ঘটনায় মৃত্যু হল একজনের ।

পুলিশ জানিয়েছে ,মৃতের নাম আমীর সেখ(Amir Sk.), বয়স ৫০ বছর। সে তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থনে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় । কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।ঝন্টু ও কামাল গোষ্ঠীর মধ্যেই বিবাদ ছিল দীর্ঘদিনের। যদিও এরা কেউ কোন পদে নেই এলাকায়। বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখের মামাতো ভাই আমির সেখ।

ঘটনার জেরে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পরে বিশাল বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধ হয়। পুলিশ এই ঘটনায় যারা যুক্ত তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, যে নিহত হয়েছেন তিনি রবিবার সন্ধ্যায় মসজিদ থেকে সবেমাত্র নামাজ সেরে বার হয়েছিলেন। আর সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে তিনি নিহত হন।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন