এই মুহূর্তে

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, নিহত ২, আশঙ্কাজনক ৩

নিজস্ব প্রতিনিধিঃ চোখের পলকেই সব শেষ। হাওড়ায় মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। গাড়িতে ছিলেন মোট পাঁচজন যাত্রী। চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

দুর্ঘটনাটি ঘটেছে, শনিবার রাত ১ টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। জানা গিয়েছে, বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ায় অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। বিধায়কের গাড়ি যথেষ্ঠ দ্রুত গতিতে ছিল। শনিবার মধ্যরাতে শিবপুরের ফরসোর রোডে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। তাঁর বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে।

সূত্রের খবর, মোস্তাক বিধায়কের আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটার সময় গিয়াসউদ্দিনের গাড়ি তীব্র গতিতে ছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে শিবপুর কাজীপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। তবে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কন্যাদের চলার পথে সর্বদা সঙ্গী রাজ্য সরকার, শিশুকন্যা দিবসে বার্তা মমতার

রেডরোডে কুচকাওয়াজের মহড়ায় বড় দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ