ফিরহাদের পর ভূতুড়ে ভোটার খুঁজতে পথে উদয়ন গুহ, দিনহাটায় চলছে অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল সুপ্রিম নির্দেশে ‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে এবার পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ভুয়ো ভোটারের খোঁজে দিনহাটা বিধানসভা এলাকায় চষে বেড়িয়েছেন তিনি । সেইসঙ্গে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বামনহাটের লাউচাপড়া গ্রামে চালান অভিযান । প্রতিটি জায়গায় গিয়ে ভোটারদের এপিক নম্বর যাচাই করে দেখেন উদয়ন গুহ । 

মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার সমীর সরকার।  উন্নয়নমন্ত্রীর সঙ্গীরা  ভোটারদের তথ্য অনলাইনে যাচাই করে দেখেন। আর সেইসময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন উদয়ন গুহ ।  বলা যায় , দিনহাটা জুড়ে চলে আমজনতার  সমস্যার কথা জানার পাশাপাশি ভোটের কার্ড যাচাইয়ের কাজ।  আর তৃণমূল বিধায়কের  এই অভিযান চলাকালীন সময়  ভোটের কার্ড হাতে নিয়ে মন্ত্রীর সামনে এসে হাজির হন মহিলারা। 

উল্লেখ্য,  বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বিশেষ সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিম নির্দেশ দেন যুদ্ধকালীন তৎপরতায়  ভোটার তালিকায় থাকা ‘ভূতুড়ে ভোটারদের’ চিহ্নিত করতে হবে। তারপরেই  ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের খুঁজে বার করার জন্য পথে নেমেছেন তৃণমূল কর্মীরা । শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করতে দেখা গিয়েছে মেয়রকে । আর এবার সেই চিত্র দেখা গেল দিনহাটায় । 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার