SIR-এর শুনানিতে এবার ডেকে পাঠানো হল সাংসদ দেবের দাদাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই এসআইআর শুনানিতে ডাক দেওয়া হয়েছিল অভিনেতা-সাংসদ দেবকে। তিনি হাজিরাও দিয়েছিলেন। এবার শুনানিতে ডাকা হলো তৃণমূল সাংসদের জেঠুর ছেলে, বিক্রম অধিকারীকে। ব্লক প্রশাসন সূত্রে খবর, নথিপত্রে গরমিল থাকার কারণে বিক্রম অধিকারীকে রবিবার শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। 

নির্বাচন কমিশনের ডাক পেয়ে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে কেশপুর ব্লকের শুনানিকেন্দ্রে যান দেবের বিক্রম। শুনানির পর বাইরে এসে তিনিও ক্ষোভ উগরে দেন তিনি। সাধারণ মানুষকে হয়রানি করতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিক্রম। তিনি বলেন, তাঁর এই দেশেই জন্ম। কয়েক পুরুষ ধরে  এই এলাকাতে বাস করছেন। তাঁর সমস্ত নথি থাকা সত্বও শুনানিতে ডাকা হয়েছে। যা একেবারেই অযৌক্তিক।’ বিক্রম আরও বলেন, আগেই তাঁর বাবা-মা মারা গিয়েছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে মহিষদা গ্রামে একটি ভগ্নপ্রায় মাটির বাড়িতে থাকেন। সেখানে নথিপত্র সংরক্ষণ করা  কঠিন। তা সত্বেও তিনি নিজের ভোটার কার্ড, বাবার ভোটার কার্ড, রেশন কার্ড-সহ যত  তাঁর কাছে থাকা যাবতীয় নথি শুনানিতে জমা দিয়েছেন। এর পরেই দেবের দাদার আরও অভিযোগ, সমস্ত নথি দেখানোর পরেও  অফিসাররা নতুন নথির দাবি করেছেন। এটাকে হয়রানি বলে ক্ষোভ উগড়ে দেন। 

আরও পড়ুন: ‘সম্প্রীতির পথে এগিয়ে চলার সংকল্প’, প্রজাতন্ত্র দিবসে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

এসআইআর শুনানিতে ডাক পেয়ে বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে যান দেব। নথি পেশের পর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনিও বলেন SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত। অন্তত প্রবীণদের ছাড় দেওয়া হোক। দেব বলেছেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যা। তাই কমিশনকে বলব, তাঁদের বাড়ি গিয়ে যদি প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।’

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের শুনানি। খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, বা ২০০২ সালে যাঁদের ভোটার তালিকায় নাম নেই, বা নথিতে সামান্য গরমিল রয়েছে, মুলত সেই সকল ভোটারদের তলব করা হয়েছে শুনানিতে। কিন্তু শুনানির দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদের। যার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে দেবের পাশাপাশি শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক বিখ্যাতরা। ঘাটালের সাংসদ দেবকে নোটিস পাঠিয়ে আজ, বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতো তিনি নির্দিষ্ট সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছে যান।

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV