অমিত শাহ বর্ষার ব্যাঙ, স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ–সফর নিয়ে কটাক্ষ সাংসদ কীর্তির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন এলেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেন বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রীরা। রাত পোহালেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দু ধর্মে শান দিতেই ইসকন মন্দিরে যাচ্ছেন তিনি বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক ভাষ্যেও চড়ছে পারদ। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘‌বর্ষার ব্যাঙ’‌ বলে কটাক্ষ করলেন বর্ধমান–দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ।

এদিকে নির্বাচন এলেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে থাকেন। আর নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করেন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসন্ন। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দু’‌বার ঘুরে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে চতুর্থবার আসছেন রাজ্যে। মাঝে একবার ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার অমিত শাহের বাংলা সফরকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদের কটাক্ষ, ‘‌ভোট এলেই ব্যাঙ ডাকে, আর অমিত শাহও তখনই বাংলায় এসে ট্যাঁর ট্যাঁর করেন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভোটের সময় দাড়ি রেখে রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন।’‌ এভাবেই তুলোধনা করেছেন বর্ধমান–দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ।

অন্যদিকে আজ, মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীর বোকারো হস্টেল এবং ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ‘যুব সাথী’ প্রকল্পের শিবির ঘুরে দেখেন কীর্তি আজাদ। আর তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণের ঝড় তোলেন কীর্তি। তৃণমূল সাংসদের অভিযোগ, ‘‌১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আজও হাওয়ায়। ২৪ কোটি বেকারকে চাকরি, তাও কাগজে–কলমে। কাজ তো দূরের কথা, উলটে শিল্পই গুটিয়ে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় আব কি বার চারশো পার স্লোগান তুলেছিল, সেঞ্চুরিও করতে পারেনি।’‌ এবারও যে এইসব করে পারবে না বিজেপি সেটা বুঝিয়ে দেন কীর্তি।

এছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এবার ব্রিগেড সমাবেশ করার পরিকল্পনা করা হয়েছে। তার আগে রথযাত্রা করার কথা ঘোষণা করেছে বঙ্গ–বিজেপি। তাই সাংসদ কীর্তি আজাদের কথায়, ‘‌জাতীয় প্রতিশ্রুতি বনাম স্থানীয় বাস্তবতা, এই দ্বন্দ্বতেই আটকে রয়েছে বিজেপি। ‘যুব সাথী’ প্রকল্প বেকার যুবক–যুবতীদের প্রস্তুতি এবং যাতায়াত খরচে সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। শিবিরের ভিড়কেভয় পাচ্ছে বিজেপি।’‌ তবে কর্মসংস্থানের প্রশ্নে বিজেপিকে কোণঠাসা করাই এই আক্রমণের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। দুর্গাপুর একদা শিল্পের প্রতীকে গর্ব করত, সেখানে কর্মসংস্থানের সঙ্কটই এবারের ভোটে শাসক–বিরোধীর প্রচারের প্রধান হাতিয়ার হতে চলেছে। আর তৃণমূল জাতীয় প্রতিশ্রুতির অপূর্ণতা তুলে ধরে কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?